শোকজের জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ , ০৯:২৩ এএম


শোকজের জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম অবশেষে শোকজ নোটিশের জবাব দিয়েছেন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও পরে তিনি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে লিখিত জবাব জমা দেন বলে বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

ক্রিকেটারদের নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে গত ১৫ জানুয়ারি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ১৭ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও ওই সময়ের মধ্যে তিনি কোনো সাড়া দেননি। ফলে বৃহস্পতিবার সারাদিন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি বিসিবি। পরে রাতে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, নোটিশ দেওয়ার পরও নাজমুলের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

এর আগে কয়েকদিন আগে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। ওই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হলেও তখন তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। পরবর্তীতে ক্রিকেটারদের পারিশ্রমিক ও সাফল্য নিয়ে আরও কিছু মন্তব্য করলে নতুন করে বিতর্ক তৈরি হয়।

বিজ্ঞাপন

নাজমুলের মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের হুমকি দেন। এর প্রভাব পড়ে বিপিএলে একটি ম্যাচ মাঠে গড়ায়নি। ১৫ জানুয়ারি ম্যাচ শুরুর আগে নাজমুলের পদত্যাগের আহ্বান জানানো হলেও তিনি সরে দাঁড়াননি। পরিস্থিতি সামাল দিতে বিসিবি তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়। এই সিদ্ধান্তের পর ক্রিকেটাররা মাঠে ফেরেন।

আরও পড়ুন

এদিকে, সময়সীমা পেরিয়ে যাওয়ার একদিন পর নাজমুল ইসলাম শোকজ নোটিশের জবাব দিলেও ওই চিঠিতে তিনি কী ব্যাখ্যা দিয়েছেন, তা এখনও প্রকাশ করা হয়নি। বিসিবির ডিসিপ্লিনারি কমিটি তার জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission