ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
অনুশীলনে হামজা চৌধুরী। ছবি: বাফুফে

ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ করতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ায়। এই টুর্নামেন্ট নিয়ে ভক্তদের অনেক আশা থাকলেও টুর্নামেন্টে অংশ নেওয়াকে দলের জন্য বড় সুযোগ হিসেবে উল্লেখ করেছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাফুফেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার।

হামজা চৌধুরী বলেন, এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছি। আমাদের চেয়ে উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া একটি বড় বিষয়।

দলের লক্ষ্য নিয়ে তার ভাষ্য, আমাদের মূল লক্ষ্য যতটা সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা কাউকে ভয় পাই না এবং আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। এটি আমাদের জন্য একটি শেখার প্রক্রিয়া, এখান থেকে সর্বোচ্চ অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই।

প্রতিপক্ষ দল ও সুবিধা নিয়ে কথা বলতে গিয়েইন্দোনেশিয়ার পরিবেশ, অনুশীলনের মাঠ এবং আতিথেয়তার প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি অন্যান্য উদীয়মান ও তরুণ খেলোয়াড়দের প্রশংসাও করেন তিনি।

তিনি আরও জানান, পুরো দলের মনোযোগ এখনও শুক্রবারের ম্যাচের দিকে। সব ফুটবলাররা বেশ ইতিবাচক মানসিকতায় রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
আজারবাইজাইনের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। যেখানে দুর্দান্ত ফুটবল খেলে রানার্স আপ হয়ে দেশে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই সাফল্যের জন্য বড় সংবর্ধনা পেয়েছেন ফুটবলাররা। মঙ্গলবার (৩ নভেম্বর) ফুটবলারদের জমকালো আয়োজনে ফেডারেশন প্রাঙ্গনে সংবর্ধনা দেওয়া হয়।  এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবলারদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেন।  বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এই দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সকলকে ৫০ হাজার টাকা করে দেন আজ। ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার বিপক্ষে হারের পর তিনি ১০ লাখ টাকা বোনাসের ঘোষণা দেন।  ক্রীড়া প্রতিমন্ত্রী, ফলাফল যাই হোক কিংবা অবস্থান। আমাদের ফুটবলারদের সম্ভাবনা রয়েছে, সেটা সত্যি। তাদের উৎসাহিত করতেই আমি এসেছি। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ করে তারা যেন বড় ফুটবলার হতে পারে এই বিষয়টি বাফুফে দেখবে। এই বিষয়ে মন্ত্রণালয় থেকেও আমরা প্রয়োজনীয় সহায়তা করব। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমরা তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছি। বিশ্বকাপে আমাদের ছেলেদের এই পারফরম্যান্স সেটারই প্রদর্শন। প্রায় এক বছর সময় নিয়ে দেশব্যাপী অ-১৫ টুর্নামেন্ট হয়েছে। এরপর বাছাই করে সেখান থেকে ক্যাম্প করেই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। আমরা অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখব। মাননীয় মন্ত্রী আমাদের পাশে রয়েছেন। আজারবাইজানের টুর্নামেন্টটি মূলত ফেস্টিভ্যাল। তরুণ প্রজন্মকে ফুটবলে আকৃষ্ট ও মান উন্নয়নের জন্য এই প্রচেষ্টা ফিফার। এই আসরে মূল চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বাংলাদেশ ১৮৭ দেশের মধ্যে ১৩০ তম হয়েছে। এরপরও বাফুফে এই অর্জনকে অনেক বড় করে দেখে এমন অনুষ্ঠানের আয়োজন করেছে।  আরটিভি/এসআর  
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস ও দলের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক কোচ এরিক টেন হ্যাগ।
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
আরও পড়ুন
গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
নিষিদ্ধ হামজা চৌধুরী
বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল, হ্যাটট্রিক হারের লজ্জা হামজাদের