ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের পর এবার দেশের ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর ধারাবাহিকতায় কোচদের বেতন কাঠামো নিয়েও ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

চলতি বছরের জুনে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন কমিটি দায়িত্ব নেয়। এরপর ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন এবং ক্রিকেটারদের বেতন কাঠামো বৃদ্ধিসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরে ক্রিকেটারদের বেতন সবমিলিয়ে দুই দফা বাড়ানো হয়েছে।

তবে এতদিন ঘরোয়া ক্রিকেটের কোচদের বেতন বাড়েনি। এবার তাদের দিকেও নজর দিতে যাচ্ছে বিসিবি। বিসিবির এক পরিচালক দেশের এক গণমাধ্যমকে জানিয়েছেন, কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে কবে থেকে এটি কার্যকর হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

বিসিবির ওই পরিচালক বলেন, কোচদেরও বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। দেখা যাক কবে হবে, সেটা এখনও ঠিক হয়নি।

দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটের কোচরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। বিসিবির অধীনে থাকা ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুলও আশাবাদী, এবার তাদের দাবিটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বোর্ড।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, বেতন বাড়াবে বিসিবি এমনটাই শুনেছি। এখন দেখা যাক কখন কী হয়। কোচদেরও প্রাপ্য সম্মান জরুরি। যদি একটা হেলদি স্যালারি হয়, তাহলে ভালো হয়। কারণ আমাদের তো সেভিংস থাকে না। সারা জীবন কোচিংও করাতে পারব না। আশা করি বিসিবি বিষয়টি দেখবে।

ক্রিকেটারদের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের কোচদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের মুক্তির জন্য যুক্তরাজ্যকে দেশটির ওপর থাকা প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক বোরিস জনসন।
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ব্যর্থতার পর সেমিফাইনালেই থেমেছে বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা এবং দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মধ্যে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ফলে এখন আলোচনায় নতুন অধিনায়ক।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাত্র ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
সপ্তাহখানেকের ব্যবধানে আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে দেখা হচ্ছে দুই দলের।
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
প্রথমবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে এক জিম্বাবুইয়ান
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। বর্তমানে জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মুকুহলানি আইসিসি বোর্ডেও দেশটির প্রতিনিধিত্ব করছেন। ইমরান খাজা দায়িত্ব ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হলেন মুকুহলানি।  আইসিসির ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স (এফঅ্যান্ডসিএ) ও নমিনেশনস কমিটির সদস্য তিনি। পাশাপাশি আইসিসির এইচআর অ্যান্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। মুকুহলানির নিয়োগ জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য ঐতিহাসিক। আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়া প্রথম জিম্বাবুইয়ান তিনি। আফ্রিকার ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ সময়ে এই দায়িত্ব পেলেন মুকুহলানি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় এই ওয়ানডে আসর। জিম্বাবুয়ে ক্রিকেটে দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা ও আঞ্চলিক ক্রিকেট সম্পর্কে তার জ্ঞান বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মুকুহলানিকে অভিনন্দন জানিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, আইসিসির ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাভেঙ্গা মুকুহলানির নিয়োগে আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। ক্রিকেট প্রশাসনে তার অভিজ্ঞতা, বৈশ্বিক ক্রিকেট সম্পর্কে জ্ঞান এবং ক্রিকেটের উন্নয়নে তার অঙ্গীকার আইসিসি বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ হবে। তিনি আরও বলেন, মুকুহলানি তার সহকর্মী পরিচালকদের আস্থা অর্জন করেছেন। বিশ্বজুড়ে ক্রিকেটকে শক্তিশালী করতে এবং খেলাটির বিকাশের আরও সুযোগ তৈরি করতে তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। তার নিয়োগ জিম্বাবুয়ের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, তিনিই প্রথম জিম্বাবুইয়ান যিনি আইসিসির ডেপুটি চেয়ারম্যান হলেন। দায়িত্ব পেয়ে মুকুহলানি বলেন, আইসিসি বোর্ডের সহকর্মী পরিচালকদের আমার ওপর আস্থায় আমি গভীরভাবে সম্মানিত এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। তিনি বলেন, আমাদের চেয়ারম্যান জয় শাহর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি। ক্রিকেটের বিকাশ, সদস্য দেশগুলোর জন্য সুযোগ তৈরি এবং নতুন দর্শক ও বাজারে পৌঁছানোর বিষয়ে তার নেতৃত্ব, উদ্যম ও উচ্চাকাঙ্ক্ষা আইসিসিতে স্পষ্ট লক্ষ্য তৈরি করেছে। ক্রিকেটের সামনে থাকা নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন মুকুহলানি। তার ভাষায়, ক্রিকেট এখন রোমাঞ্চকর এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন এবং বিশ্বজুড়ে খেলাটির সম্প্রসারণের কারণে। বিশ্বব্যাপী ক্রিকেটের স্বার্থে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে চেয়ারম্যান জয় শাহ ও বোর্ডের অন্য পরিচালকদের সহযোগিতা করার অপেক্ষায় আছি। আরটিভি/এসআর
প্রথমবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে এক জিম্বাবুইয়ান
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
গামছায় মোড়ানো নবজাতক পড়েছিল মহাসড়কের পাশে 
২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’, আবেদন করবেন যেভাবে
চট্টগ্রামের বদলে টেস্টে বিসিবির ভরসা এখন সিলেট