ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

তারকাসমৃদ্ধ ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগের আত্মপ্রকাশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
ছবি: সংগৃহীত

ইউরোপে ক্রিকেটে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বহুজাতিক টি-টোয়েন্টি লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছে ইউরোপিয়ান ক্রিকেট কর্তৃপক্ষ। আসরটির নাম ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল), যেখানে বিশ্ব ক্রিকেটের একাধিক তারকা ক্রিকেটারের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

এই লিগে খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকে। ছয় দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার দলগুলো গড়ে তোলা হয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে ভিত্তি করে।

ইটিপিএলের মালিকানায় যুক্ত হয়েছেন একাধিক আলোচিত নাম। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ এবং বর্তমান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এই লিগের ফ্র্যাঞ্চাইজি মালিকদের অন্যতম। পাশাপাশি বলিউড অভিনেতা অভিষেক বচ্চন লিগটির সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত থাকায় বিনোদন জগতেও আলোড়ন তৈরি হয়েছে।

নেদারল্যান্ডসভিত্তিক ফ্র্যাঞ্চাইজি আমস্টারডাম ফ্লেমস-এর মালিক স্টিভ ওয়াহ নিশ্চিত করেছেন, এই দলে খেলবেন স্টিভেন স্মিথ ও মিচেল মার্শের পাশাপাশি নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিডকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

অন্যদিকে, আইরিশ উলভস দলের সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। স্কটল্যান্ডভিত্তিক এডিনবরো ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছেন সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার কাইল মিলস ও নাথান ম্যাককালাম। বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সরাসরি সম্পৃক্ততা লিগটির গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলেছে।

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্রথম আসর শুরু হবে আগামী ২৬ আগস্ট, যা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এটি আইসিসি অনুমোদিত প্রথম বহুজাতিক ভিত্তিক টি-টোয়েন্টি লিগ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তবে একই সময়ে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) চলায় সূচি সংঘর্ষের সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিয়েছেন হ্যারি কেইন। তবে বার্সেলোনার তরুণ তারকার মন্তব্যের পাল্টা আক্রমণে যাননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
ইংল্যান্ডের ফুটবল স্টেডিয়ামগুলোর মধ্যে গুগল রেটিংয়ে সবচেয়ে এগিয়ে লিভারপুলের অ্যানফিল্ড। ৫৪ হাজার ৫৪৬টি ভোটের ভিত্তিতে ঐতিহাসিক এই স্টেডিয়ামের রেটিং ৪.৭। একই রেটিং পেয়েছে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম ও নটিংহাম ফরেস্টের সিটি গ্রাউন্ড। তবে ভোটের সংখ্যা বেশি হওয়ায় অ্যানফিল্ডকে তালিকার শীর্ষে রাখা হয়েছে।
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দলের ম্যাচ হবে মোট ছয়টি। লিগ শেষে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখবে। সিরিজের আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটিই হবে মেয়েদের প্রথম কোনো বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ দিয়ে ভেন্যুটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।  উল্লেখ্য, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের কাছেই ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি ২ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৫ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ৬ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৮ অক্টোবর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১১ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ১৪ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ফাইনাল- ১৬ অক্টোবর। আরটিভি/এসআর  
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে? এই প্রশ্ন আসলেই স্বাভাবিকভাবেই মুখে চলে আসে রোনালদো-মেসির নাম। তবে এবার জানা গেল ভিন্ন তথ্য। এই দুই ফুটবল কিংবদন্তি ছাড়াও ধনী ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ফাইক বলকিয়াহ। জানা গেছে,  ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা এই ফুটবলার ব্রুনাই রাজপরিবারের একজন সদস্য এবং পেশাদার ফুটবলে উইঙ্গার হিসেবে খেলেন। এছাড়াও ব্রুনাই জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস প্রতিবেদন অনুযায়ী, তার সম্পদের আনুমানিক মূল্য প্রায় ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পারিবারিক সম্পদের কারণেই ফুটবল বিশ্বে তাকে আনুষ্ঠানিকভাবে ‘সবচেয়ে ধনী ফুটবলার’ হিসেবে বিবেচনা করা হয়।  রাজপরিবারের সঙ্গে এই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের কারণেই এত বিশাল পরিমাণ ধন-সম্পদের মালিক তিনি। সম্প্রতি তাকে নিয়ে আলোচনা তৈরি হওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। থাইল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব রাতচাবুরির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলে আর নবায়ন করেনি। যে কারণে বর্তমানে ফ্রি এজেন্ট ফাইক বলকিয়াহ। যার ফলে ফুটবল অঙ্গনে নতুন করে বাড়তি আলোচনা তৈরি করেছে তার অঢেল সম্পত্তি।  আরটিভি/এসআর  
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?