ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিপিএল মাতাতে ঢাকায় কেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন মাত্রা যোগ হলো বৈশ্বিক তারকার উপস্থিতিতে। আসরের শেষ পর্যায়ে উত্তেজনা বাড়াতে ঢাকায় এসে পৌঁছেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। চলতি বিপিএলে তিনি মাঠে নামবেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীতে পা রাখেন এই কিউই তারকা। কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, দক্ষিণ আফ্রিকার এসএ-২০ লিগ শেষ করেই বিপিএলে যোগ দেবেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। আগেই রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে তার চুক্তি চূড়ান্ত হয়েছিল।

রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগের দিনই নিশ্চিত করেছিলেন, আজ দলের সঙ্গে যোগ দিচ্ছেন উইলিয়ামসন। এই প্রথম বিপিএলে খেলতে আসা উইলিয়ামসন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছেন, যা রাজশাহীর ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

চলতি আসরে রাজশাহীর স্কোয়াডে আছেন উইলিয়ামসনের স্বদেশি অলরাউন্ডার জিমি নিশামও। এর আগে নিশাম ইঙ্গিত দিয়েছিলেন, সুযোগ পেলে বাংলাদেশে উইলিয়ামসনকে খেলতে আনতে তিনি আগ্রহী। শেষ পর্যন্ত সেই উদ্যোগই বাস্তব রূপ পেল।

আরও পড়ুন

এদিকে আজ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচে জয়ী দল ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে। উল্লেখ্য, প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের কাছে ছয় উইকেটে হেরে যায় রাজশাহী। ১৩৩ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ জিততে পারেনি দলটি।

এমন গুরুত্বপূর্ণ সময়ে কেন উইলিয়ামসনের অন্তর্ভুক্তিকে রাজশাহীর জন্য সময়োপযোগী সংযোজন হিসেবেই দেখা হচ্ছে। বড় ম্যাচের অভিজ্ঞতা ও চাপ সামলানোর দক্ষতা দিয়ে তিনি দলকে কতটা এগিয়ে নিতে পারেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার
বিপিএল বাদেই ৩০-৩৫ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
বিপিএল কাণ্ডে নিজেকে নির্দোষ দাবি এনসিপি নেতা রাকিবুলের