ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০:১৫ এএম
সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন। ছবি: এএফপি

ইউনিয়ঁ সাঁ জিলোয়াজের বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলা নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ।

বুধবার (২১ জানুয়ারি) আলিয়াঞ্জ অ্যারেনায় ৫২তম মিনিটে মাইকেল ওলিসের কর্নারে হেডে দলকে এগিয়ে নেন কেইন। দুই মিনিট পর আবার আক্রমণে গিয়ে ডি-বক্সে ফাউলের শিকার হন তিনি।

নিজেই স্পট কিক নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ স্ট্রাইকার। আসরে সাত ম্যাচে কেইনের গোল হলো সাতটি।

আরও পড়ুন

৬৩তম মিনিটে বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্নের দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জে। সেই সুবিধা অবশ্য একদমই কাজে লাগাতে পারেনি আগের ছয় ম্যাচের দুটিতে জয়ী বেলজিয়ান ক্লাবটি।

সাত ম্যাচের ছয়টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল বায়ার্ন। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। ৬ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে ইউনিয়ঁ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
এমবাপ্পেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন ইতিহাস
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা