ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

লাইপজিগকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হ্যাটট্রিক জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ এএম
ছবি: সংগৃহীত

লাইপজিগকে ৪-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচে রিয়ালের হয়ে গোল করেছেন বার্নার্দো সিলভা, আর্দা গুলার, কিলিয়ান এমবাপে ও ইয়ান দিয়োমান্দে।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে খেলে রিয়াল। ৬৪ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের গোলমুখে ১১টি শট নেয় তারা। বিপরীতে লক্ষ্যে ছয়টি শট নিতে পারে লাইপজিগ।

প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। ১৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ও এমবাপে বলের নাগাল না পাওয়ায় এগিয়ে যেতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে, ২৮ মিনিটে লাইপজিগের জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। ৪১ মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর ওয়ান-অন-ওয়ান প্রচেষ্টাও রুখে দেন তিনি।

এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় রিয়াল। ৪২ মিনিটের দিকে ফেদে ভালভার্দের কাটব্যাক থেকে আর্দা গুলারের নেওয়া শট ঠেকাতে পারেননি লাইপজিগ গোলরক্ষক মার্টেন ভ্যানডাভোর্ট। ফিরতি বল পেয়ে জালে ঠেলে দেন বার্নার্দো সিলভা। ম্যানচেস্টার সিটি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর এটিই ছিল পর্তুগিজ মিডফিল্ডারের প্রথম গোল।

বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে জুড বেলিংহ্যামের ক্রস থেকে এমবাপের হেডের পর বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন গুলার। এরপর ৮৩ মিনিটে ভিনিসিয়ুসের বদলি হিসেবে নামা দিয়োমান্দের পাস পেয়ে দুর্দান্ত শটে গোল করেন এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচেই গোল পেলেন ফরাসি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি তার ১২তম গোল।

৮৫ মিনিটে টিডিয়াম গোমিসের গোলে একবার ব্যবধান কমায় লাইপজিগ। তবে দুই মিনিট পরই দুর্দান্ত ভলিতে গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন দিয়োমান্দে। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেল রিয়াল মাদ্রিদ। পাশাপাশি সবশেষ চার ম্যাচেই জয় তুলে নিয়ে দারুণ ছন্দে রয়েছে দলটি।

লা লিগায় আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর আগে এই জয় রিয়ালের আত্মবিশ্বাস আরও বাড়াবে। পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানগুলোর লড়াইয়ে রয়েছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে আছে পিএসজি, এরপর রয়েছে অ্যাস্টন ভিলা, লিভারপুল ও রিয়াল বেটিস।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো মেরে ৪ ম্যাচ নিষিদ্ধ বার্নাল
লামিন ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো মারার ঘটনায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল বেতিসের মিডফিল্ডার ফাকুন্দো বার্নাল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ডিসিপ্লিনারি কমিটি তার এই আচরণকে ‘আক্রমণাত্মক’ হিসেবে বিবেচনা করে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে।
ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো মেরে ৪ ম্যাচ নিষিদ্ধ বার্নাল
নিকো পাজের জোড়া গোলে ম্যানইউকে উড়িয়ে দিলো কোমো
ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কাটছেই না। উয়েফা চ্যাম্পিয়নস লিগে এবার ইতালিয়ান ক্লাব কোমোর কাছে বড় ব্যবধানে হেরেছে ইংলিশ জায়ান্টরা।
নিকো পাজের জোড়া গোলে ম্যানইউকে উড়িয়ে দিলো কোমো
পেনাল্টি মিসের পর ফাঁকা গোলেও ব্যর্থ রোনালদো
ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল হতাশায় ভরা। সৌদি প্রো লিগে নিওম এসসির বিপক্ষে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আল-নাসরের পর্তুগিজ তারকা। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি মিসের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ফাঁকা গোলপোস্টে বল পাঠাতেও ব্যর্থ হন তিনি।
পেনাল্টি মিসের পর ফাঁকা গোলেও ব্যর্থ রোনালদো
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা
উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৪-২ গোলে হারের পর নতুন বিতর্কে জড়িয়েছে বার্সেলোনা। ম্যাচ শুরুর আগে পিএসজি সমর্থকদের প্রদর্শিত একটি উসকানিমূলক ব্যানারের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে অভিযোগ জানিয়েছে কাতালান ক্লাবটি।
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল পিএসজি
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার জয়রথ থামিয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে রোমাঞ্চকর লড়াইয়ে কাতালান ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নরা।
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল পিএসজি
আরও পড়ুন
রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক
এমবাপ্পের জোড়া গোল, সেভিয়াকে হারিয়ে এল ক্লাসিকোর আগে চাঙা রিয়াল
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড