ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড গড়েছেন দ্রুততম ৬০ গোলের রেকর্ড।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোমার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচে ৮২ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্প্যানিশ ক্লাবটি। রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন এমবাপে। এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে ২৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচ খেলার কীর্তি গড়েন ফরাসি অধিনায়ক।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার রেকর্ডটি ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দখলে। ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই ২৮ বছর বয়সে বার্সেলোনার হয়ে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। এবার সেই রোমার বিপক্ষেই মেসির রেকর্ড ভেঙে দিলেন এমবাপে। ২০১৬ সালের সেপ্টেম্বরে মোনাকোর হয়ে মাত্র ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছিল তার।

এদিকে, একই রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করেন হালান্ড। তাতে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা দাঁড়ায় ৬১টি, যা এসেছে মাত্র ৬০ ম্যাচে। উয়েফার তথ্য অনুযায়ী, ২৬ বছর ৮৫ দিন বয়সে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করেন এই নরওয়েজীয় স্ট্রাইকার। এর মধ্য দিয়ে মেসির আগের রেকর্ডটি এক দিনের ব্যবধানে ভেঙে দেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৬০ গোল করতে মেসির প্রয়োজন হয়েছিল ৮০ ম্যাচ। সেখানে হালান্ড এই কীর্তি গড়েছেন ২০ ম্যাচ কম খেলেই। গোল করার অবিশ্বাস্য ধারাবাহিকতায় টুর্নামেন্টটিতে নিজের শ্রেষ্ঠত্বের জানান দিচ্ছেন সিটির এই তারকা।

শুধু তাই নয়, ম্যাচের প্রথম গোলটি করার মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে ওঠেন হালান্ড। সার্জিও আগুয়েরোকে ছাড়িয়ে সিটির জার্সিতে মাত্র ৪১ ম্যাচে ৩৭ গোল করে এককভাবে এই রেকর্ডের মালিক হন তিনি। আগুয়েরোর গোলসংখ্যা ছিল ৩৬, যা করতে তিনি খেলেছিলেন ৬৪ ম্যাচ।

এমবাপে ও হালান্ডের এমন কীর্তি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। একদিকে বয়সের হিসাবে দ্রুত শততম ম্যাচ খেলে রেকর্ড গড়েছেন এমবাপে, অন্যদিকে গোলের গতিতে মেসিকে ছাড়িয়ে গেছেন হালান্ড।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
অপেক্ষার অবসান হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের নতুন আসর।
কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
ভুটান ম্যাচে বাংলাদেশের অধিনায়ক তপু
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার পরিবর্তে ভুটানের বিপক্ষে আসন্ন ম্যাচে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার তপু বর্মণ।
ভুটান ম্যাচে বাংলাদেশের অধিনায়ক তপু
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি