ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ খেলা নিয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম
ছবি: সংগৃহীত

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সোমবার (২৬ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

রোববার (২৫ জানুয়ারি) সামা টিভির খবরে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নকভি আজ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আজ লন্ডন থেকে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে।

সূত্র জানায়, বৈঠকে টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বিদ্যমান পরিস্থিতি ও সামগ্রিক বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন পিসিবি চেয়ারম্যান। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনার ভিত্তিতেই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আলাপকালে মহসিন নকভি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান নীতিনির্ভর এবং ক্রিকেটের মৌলিক মূল্যবোধকে সামনে রেখেই পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ক্রিকেটকে রাজনৈতিকভাবে ব্যবহার করা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে, পিসিবি তা পুরোপুরি অনুসরণ করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

আইসিসির বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে বাংলাদেশের সঙ্গে আলোচনা চালানো হয় এবং অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তারিত নিরাপত্তা মূল্যায়ন করা হয়। পর্যালোচনার পর ভারতে বাংলাদেশের দলের জন্য কোনো যাচাইযোগ্য নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় আইসিসি।

নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডের অবস্থান ১৪তম, যা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান