ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

২০২৬ বিশ্বকাপ বয়কট করা নিয়ে যা বলছে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম
২০২৬ বিশ্বকাপ বয়কট করা নিয়ে যা বললেন ফ্রান্স ক্রীড়ামন্ত্রী। ছবি: সংগৃহীত

সম্প্রতি গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই গুঞ্জন উঠেছিল, আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে ফ্রান্স। তবে সেই গুঞ্জনকে দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি। তার মতে, বিশ্বকাপ বর্জনের কোনো পরিকল্পনা করছে না ফ্রান্স।

সোমবার (২৬ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ফেরারি।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা বিশ্বকাপের মতো এত বড় ও বহুল প্রতীক্ষিত একটি প্রতিযোগিতা বর্জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। তবে ভবিষ্যতে কী হবে, তা এখনই পূর্বানুমান করা যাচ্ছে না।

আরও পড়ুন

ফরাসি ক্রীড়ামন্ত্রী আরও জানান, তিনি ক্রীড়াকে রাজনীতি থেকে আলাদা রাখতে চান। ২০২৬ বিশ্বকাপ সব ক্রীড়াপ্রেমীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে ট্রাম্পের আগ্রহ ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কসহ ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে ফ্রান্সে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। দেশটির বামপন্থী সংসদ সদস্য এরিক কোকেরেল মনে করেন, ফ্রান্সের উচিত বিশ্বকাপ বর্জনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘যে দেশ প্রতিবেশীদের হুমকি দেয়, গ্রিনল্যান্ড দখলের কথা বলে, আন্তর্জাতিক আইনকে দুর্বল করে এবং জাতিসংঘকে অকার্যকর করতে চায়— সেই দেশে গিয়ে ফুটবল বিশ্বকাপ খেলা কি সত্যিই কল্পনা করা যায়?’

তিনি আরও লেখেন, এখনো সময় আছে আয়োজনের মূল কেন্দ্র কানাডা ও মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে ভাবার। উল্লেখ্য, ফ্রান্স দুইবার ফিফা বিশ্বকাপ জিতেছে। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়েছিল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
দায়িত্ব বদলালেও দলের প্রতি ভালোবাসা ও অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন জ্যোতি। নতুন অধিনায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
বছরে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সরকার সহায়তা করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শুধু হ্যান্ডবল নয়, দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে বছরব্যাপী অন্তত তিনটি আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে চারটি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। রোববার (১৮ অক্টোবর) পল্টনের এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এ কথা জানান। রোববার থেকে এই স্টেডিয়ামে শুরু হয়েছে চারজাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আছে ভারত, নেপাল ও মালদ্বীপ।  প্রতিযোগিতার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী জানান, ক্রীড়া খাতকে পেশাদারিত্বের আদলে গড়ে তুলতে এবং খেলোয়াড়দের সঠিক মূল্যায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত আন্তর্জাতিক ও স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা সকল ফেডারেশনকে দিয়ে দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নও শুরু হয়েছে। খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর বিশেষ জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, খেলোয়াড়রা নিয়মিত পারফর্ম না করলে তাদের মূল্যায়ন করা সম্ভব নয়। ইতোমধ্যে ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ডের কার্যকারিতা যাচাই করতে একটি দল কাজ করেছে এবং মূল্যায়ন সম্পন্ন হয়েছে। পারফরম্যান্সের মানদণ্ড অনুযায়ী অনেকেই ভাতা থেকে বাদ পড়ছেন এবং নতুন ক্রীড়াবিদরা অন্তর্ভুক্ত হয়েছেন, যা একটি চলমান প্রক্রিয়া। সরকার ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের প্রতিযোগিতামূলক ময়দানে সক্রিয় দেখতে চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ফেডারেশন বছরজুড়ে তাদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করবে। আরটিভি/টিআর
বছরে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সরকার সহায়তা করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল
সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। বাংলাদেশে ষষ্ঠবারের মতো টেস্ট সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল
নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। 
নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়
আরও পড়ুন
ফ্রান্সের বিক্ষোভে বাংলাদেশিদের দোকানে হরিলুট
জেন-জি বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স
ফ্রান্সে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১৯
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে