যেভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০১:২৫ পিএম


যেভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ!
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নাটকীয় পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে সাময়িকভাবে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।

বিজ্ঞাপন

তবে সর্বশেষ খবরে জানা গেছে, বাংলাদেশ আবারও বিশ্বকাপে ফেরার সুযোগ পেতে পারে। বিষয়টি এখন অনেকটাই নির্ভর করছে পাকিস্তানের সিদ্ধান্তের ওপর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশের জন্য দরজা খুলে যেতে পারে।

প্রতিবেদনে আইসিসির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, পাকিস্তান সরে দাঁড়ালে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। সেক্ষেত্রে বিসিবির দাবির আলোকে বাংলাদেশ তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারবে, যা লজিস্টিক ব্যবস্থাপনা সহজ করবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না সে সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে বাংলাদেশের ভাগ্য। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর পর বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান আরও সতর্কভাবে পর্যালোচনা করছে বিসিবি।

আরও পড়ুন

এদিকে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের পথে হাঁটে, তাহলে কঠোর শাস্তির আশঙ্কা রয়েছে। আইসিসি সূত্র জানিয়েছে, এমন সিদ্ধান্ত নিলে শুধু বিশ্বকাপ থেকেই নয়, এশিয়া কাপ থেকেও বাদ পড়তে পারে পাকিস্তান।

বিজ্ঞাপন

চলমান এই অনিশ্চয়তার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত চিত্র কী দাঁড়ায়, সেদিকেই এখন নজর ক্রিকেট বিশ্বে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission