ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রথমবারের মতো সৌদিতে ‘রয়্যাল রাম্বল’, ফিরবে জনপ্রিয় সুপারস্টার!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম
প্রথমবারের মতো সৌদিতে রয়্যাল রাম্বল, ফিরবে জনপ্রিয় সুপারস্টার!। ছবি: সংগৃহীত

ডব্লিউডব্লিউই ‘রয়্যাল রাম্বল ২০২৬’ হতে যাচ্ছে একেবারেই ঐতিহাসিক। প্রথমবারের মতো উত্তর আমেরিকার বাইরে আয়োজিত হতে চলেছে এই আইকনিক ইভেন্ট। আগামী ৩১ জানুয়ারি সৌদি আরবের রিয়াদের কিংডম অ্যারেনায় বসবে বিশ্বের অন্যতম জনপ্রিয় রেসলিং শোটি। হাজার হাজার দর্শক সরাসরি মাঠে উপস্থিত থাকবেন, আর কোটি কোটি ভক্ত টেলিভিশন ও স্ট্রিমিংয়ের মাধ্যমে উপভোগ করবেন এই মহাযজ্ঞ।

‘রয়্যাল রাম্বল’ শুধু ডব্লিউডব্লিউই ইভেন্ট নয়, এটি ডব্লিউডব্লিউই এর বিগ ফোর প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলোর একটি। ‘রেসলম্যানিয়া’, সামারস্ল্যাম ও সারভাইভার সিরিজের পাশে রয়্যাল রাম্বলের আলাদা এক মর্যাদা রয়েছে। ৩০ জন সুপারস্টার নির্দিষ্ট সময়ের ব্যবধানে রিংয়ে প্রবেশ করেন, চলে চমক, প্রত্যাবর্তন আর নাটকীয় এলিমিনেশন। পুরুষ ও নারী-দুই বিভাগের বিজয়ীই পান ‘রেসলম্যানিয়া ৪২’-এ শিরোপার ম্যাচের টিকিট, যা যে কোনো রেসলারের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।

সৌদি আরবে ‘রয়্যাল রাম্বল’ আয়োজন ডব্লিউডব্লিউই-র বৈশ্বিক সম্প্রসারণের বড় এক ধাপ। এর আগে ২০১৮ সালে জেদ্দায় অনুষ্ঠিত হয়েছিল ‘গ্রেটেস্ট রয়্যাল রাম্বল’, যেখানে ৫০ জন রেসলার অংশ নেন এবং ব্রাউন স্ট্রোম্যান বিজয়ী হন। তবে ২০২৬ সালের ইভেন্টটি হবে প্রথম অফিসিয়াল ‘রয়্যাল রাম্বল’, যা উত্তর আমেরিকার বাইরে অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাজ্যের দর্শকদের জন্য এটি বিশেষ সুখবর। ইভেন্টটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, ফলে আর ভোরে উঠে দেখার ঝামেলা নেই। যুক্তরাষ্ট্রে ইএসপিএন- এ সম্প্রচার হবে শোটি, আর যুক্তরাজ্যে দর্শকরা নেটফ্লিক্সে ৫.৯৯ ইউরো সাবস্ক্রিপশনেই লাইভ দেখতে পারবেন।

২৭ জানুয়ারি পর্যন্ত নিশ্চিত হওয়া পুরুষ ‘রয়্যাল রাম্বল’ অংশগ্রহণকারীরা হলেন- রোমান রেইন্স, কোডি রোডস, রে মিস্টেরিও, জে উসো, গুন্থার, সোলো সিকোয়া, পেন্টা, ড্রাগন লি, জ্যাকব ফাতু, ওবা ফেমি, ব্রন ব্রেকার, ব্রনসন রিড, লোগান পল, অস্টিন থিওরি ও আর-ট্রুথ। এখনো ১৬টি স্থান ফাঁকা, ফলে লেজেন্ডদের প্রত্যাবর্তন, এনএক্সটি কল-আপ বা বড় কোনো চমকের সম্ভাবনা প্রবল।

নারী বিভাগেও রয়েছে তারকাখচিত লাইন-আপ। নিশ্চিত অংশগ্রহণকারীরা- রিয়া রিপলি, শার্লট ফ্লেয়ার, অসকা, বেইলি, লাইরা ভালকিরিয়া, ইয়ো স্কাই, অ্যালেক্সা ব্লিস, লিভ মর্গান, রক্সান পেরেজ, রাকুয়েল রদ্রিগেজ, চেলসি গ্রিন, ল্যাশ লিজেন্ড, নাইয়া জ্যাক্স, জুলিয়া ও জর্ডিন গ্রেস। এখানেও ১৫টি নাম এখনো ঘোষণা বাকি।

‘রয়্যাল রাম্বল’-এ অঘোষিত এন্ট্রি, লেজেন্ডদের প্রত্যাবর্তন কিংবা আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি- সবই মুহূর্তে বদলে দিতে পারে ম্যাচের গতিপথ। নিয়ম একটাই- দড়ি টপকে দু’পা মাটিতে পড়লেই বিদায়।

রাম্বল ম্যাচের বাইরেও কার্ডে রয়েছে হাই-ভোল্টেজ ম্যাচ। ড্রু ম্যাকইনটায়ার তার আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবেন স্যামি জেইন এর সাথে।

আরও পড়ুন

এছাড়া সবচেয়ে আবেগঘন ম্যাচ হতে চলেছে এজে স্টাইলস বনাম গুন্থার এর। এই ম্যাচে হারলে এজে স্টাইলসকে নিতে হবে অবসর- যা ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।

‘রয়্যাল রাম্বল’ মানেই ‘রেসলম্যানিয়া’র রাস্তার প্রথম ধাপ। বিজয়ীদের সামনে অপেক্ষা করছে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ‘রেসলম্যানিয়া ৪২’-এর শিরোপার ম্যাচ। নতুন তারকা নাকি অভিজ্ঞ ভেটেরান- কে জ্বালাবে মঞ্চ? উত্তর মিলবে রিয়াদের রাতেই।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
এবার ডিসি ইউনিভার্সে মুখোমুখি জন সিনা-সি এম পাঙ্ক!