ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করা উচিত: পিসিবি সাবেক চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত

আগামী ২ ফেব্রুয়ারি জানা যাবে পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না। পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) এ নিয়ে দ্বিধাবিভক্ত হলেও জাতীয় দলের বর্তমান খেলোয়াড়রা বোর্ডের সমর্থনে রয়েছেন। এর মাঝেই পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ সরাসরি বয়কটের পক্ষে মত দিয়েছেন।

তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারি) বলেন, বাংলাদেশের বয়কটের পর পাকিস্তানেরও উচিত বিশ্বকাপ বয়কট করা। ভারতের আয়োজনে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে কম সময় বাকি থাকলেও নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে সরে গেছে এবং তাদের জায়গায় এসেছে স্কটল্যান্ড।

খালিদ মাহমুদ জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র ওপর ভারত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আইসিসির চেয়ারম্যান জয় শাহ একজন ভারতীয় এবং সংস্থার গুরুত্বপূর্ণ পদগুলোতেও ভারতীয় কর্মকর্তারা রয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, যেখানে খেলোয়াড়রা নিরাপত্তা ঝুঁকির মুখে, সেখানে তারা কীভাবে খেলতে যেতে পারে?

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার উদাহরণ দিয়ে মাহমুদ স্মরণ করিয়ে দেন, তখনও একাধিক দেশ পাকিস্তানে সফর করতে অস্বীকার করেছিল। তিনি বললেন, আইসিসি তখন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এবং সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন

তিনি মনে করেন, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ যৌক্তিক এবং পাকিস্তান উচিত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসির কাছে দাবি জানানো। মাহমুদ বলেন, আইসিসির উচিত একটি জরুরি সভা ডেকে পরিস্থিতি আলোচনা করা।

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের স্পষ্ট বিরোধিতা করেন সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে