ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ বয়কট করলে ৪৬০ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা জোরদার হয়েছে। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান পুরো টুর্নামেন্টই বয়কট করতে পারে, এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতেও অনিচ্ছুক হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলতে চায়, তবে পিসিবিকে প্রায় ৩.৮ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬০ কোটি টাকা) আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে। শুধু তাই নয়, ভারত-পাকিস্তান ম্যাচ বর্জনের ফলে টিভি সম্প্রচার ও স্পনসরশিপ থেকে আসা বড় আয়ও ক্ষতিগ্রস্ত হবে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের সঙ্গে স্টার স্পোর্টসের ৩০০ কোটি ডলারের সম্প্রচার চুক্তির আওতায় আইসিসির মাধ্যমে পাকিস্তানকে ক্ষতিপূরণ দাবি করা হতে পারে।

পাকিস্তানের বিশ্বকাপের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই দুই ম্যাচের ফলাফল এবং পরিস্থিতির ওপর নির্ভর করবে পাকিস্তানের ভারত-বর্জনের সিদ্ধান্ত।

আরও পড়ুন

এর আগে, ২৪ জানুয়ারি আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে দল হিসেবে অন্তর্ভুক্ত করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এই সিদ্ধান্তকে অন্যায় বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, সরকার যদি নির্দেশ দেয় তবে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করতে পারে।

২৫ জানুয়ারি বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। পাকিস্তান দলের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর জানানো হবে। ক্রিকেট বিশ্বে এখন এই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা ও কূটনীতি জোরেশোরে চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা