ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

স্কটল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারানোর দিনে ম্যাচসেরা জ্যোতি 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম
ম্যাচসেরা পুরস্কার নিচ্ছেন জ্যোতি। ছবি: আইসিসি

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে আলো ছড়াচ্ছে বাংলাদেশের মেয়েরা। প্রথম পাঁচ ম্যাচে জয় তুলে নিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতিরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে রেকর্ড ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচসেরা হয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

শুক্রবার (৩০ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডকে ১৯১ রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা। এতে ৯০ রানের বড় জয় পায় বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ২৫৫। দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ২৪৯ রানে জিতেছিল টাইগ্রেস মেয়েরা।

আরও পড়ুন

২০২৪ নারী এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান তুলে মালয়েশিয়াকে ১১৪ রানে হারায় বাংলাদেশ। আজও সমান ১৯১ রান করল দলটি, এবার জিতল তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে (৯০ রান)।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ডার্সি কার্টারকে ফেরান মারুফা । স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন আট নম্বরে নামা পিপা স্প্রাউল। এ ছাড়া মেগান ম্যাককলের ২০ রান ছাড়া স্কটল্যান্ডকে আর কেউই উল্লেখযোগ্য রান দিতে পারেননি।

ফলে পুরো ২০ ওভার খেললেও, ১০১ রান তুলতে সক্ষম হয় স্কটিশ মেয়েরা। মারুফা সর্বোচ্চ ৩ এবং স্বর্ণা ২ উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। ওপেনিংয়ে দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান করেন। তার সঙ্গে জোয়াইরিয়া ফেরদৌস খেলেন বল সমান ২২ রানের ইনিংস।

তিন নম্বরে নেমে শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউট হন। এরপর ইনিংসের নিয়ন্ত্রণ নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। দুজনের ১০০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে। ঝোড়ো ব্যাটিং করেও অল্পের জন্য ফিফটি মিস করেন সোবহানা—২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে আউট হন তিনি।

অধিনায়ক জ্যোতি খেলেন দায়িত্বশীল অথচ আক্রমণাত্মক ইনিংস। ৩৫ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। তার ঝড়ো ফিফটিতেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে বাংলাদেশ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা।
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়াই করে নিজের তৃতীয় আন্তর্জাতিক টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত  দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক না হওয়া পাঁচ ফুটবলার।
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
দীর্ঘ ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। শুক্রবার (৬ নভেম্বর) নিজের ৩৬তম জন্মদিনে নয়, বরং টেস্ট অভিষেকের ১৩ বছর পূর্তির দিনেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী
বাংলাদেশিদের জন্য সহজ হয়ে গেল ভারতীয় ভিসার আবেদন 
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম