ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ায় বোনাস পাচ্ছেন সাবিনারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম
সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ায় বোনাস পাচ্ছেন সাবিনারা। ছবি: সংগৃহীত

সাফ ফুটবলে দুইবার শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আর প্রতিবারেই তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার সাফ ফুটসালের শিরোপা জিতেও একই সংবর্ধনা পেয়েছেন সাবিনা-মাসুরা। পাশাপাশি সেখানে অর্থ পুরস্কারের আশ্বাস মিলেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হাতিরঝিলে সংবর্ধনাস্থলে এই কথা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

তিনি বলেন, মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। তাদের জন্য বোনাস থাকবে। কত থাকবে তা বলছি না। কমিটির সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। তবে বোনাস থাকবে।

আরও পড়ুন

সাবিনাদের অভিনন্দন জানিয়ে তাবিথ আউয়াল বলেন, কেবল সাফ ফুটসালের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, আমাদের আরও একটা ট্রফি এনে দেওয়ার জন্য ফুটসাল দলকে অভিনন্দন। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের অধিনায়ক সাবিনাকে।

‘যেটা আমি আগেও বলেছিলাম, সাবিনা হবে আমাদের প্রথম অ্যাথলেট, সেটা পুরুষ হোক, মহিলা হোক যে আমাদের দুইটা ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেবে। আমি জানি না, এই রেকর্ড কে ভঙ্গ করবে। তবে, যুগ যুগ ধরে আমাদের সাবিনার নাম নিতে হবে। ধন্যবাদ ও অভিনন্দন সাবিনাকে।’

এরপরই তিনি বলেন, আজ থেকে আপনারা কিন্তু ভবিষ্যৎ খেলোয়াড়দের অনুপ্রাণিত করছেন। অভিনন্দন; যারা এই সাফল্যের নেপথ্যে ছিলেন। কোচও বলেছেন, ফুটসাল আমাদের মাত্র তিন মাস আগে শুরু হয়েছে। আমরা (একদিন) কথা বলছিলাম ইমরান ও হেড কোচের সঙ্গে। ফুটসালে ছেলেদের পাঠাচ্ছি, মেয়েদের কেন পাঠাচ্ছি না। তখন কোচ আমাকে বললেন, আমাকে দুজন ইরানি নারী কোচ দেন, তারা তৈরি আছে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে তাবিথ আউয়াল বলেন, কিছুদিন আগে আমি স্যার উইলসন স্কুলে ছিলাম, যেখানে আমার সঙ্গে সুমাইয়াও ছিল একটা প্রোগ্রামে, আমি ওর সঙ্গে কথা বললাম, আমরা সাফ ফুটসালে খেলবো কী খেলবো না, এ নিয়ে। ও বললো, আমাদের সুযোগ দেন, আমরা খেলবো, আমরা জিতবো।

তিনি আরও বলেন, সুমাইয়া, ইমরান, হেড কোচের কথার কারণে আমি বললাম ঠিক আছে, চেষ্টা করা যাক। একটা দল হয়ে ওঠার জন্য ধন্যবাদ, চ্যাম্পিয়ন হওয়ার জন্য ধন্যবাদ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের চমক
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা