ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের পতাকা প্রদর্শন ঘিরে ম্যাচের মাঝে সংঘর্ষ, খেলা বন্ধ ৩০ মিনিট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গ্যালারিতে পতাকা ও ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে জর্জিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তুরস্কের ক্লাব বেসিকতাসের সমর্থকরা। এ ঘটনায় ম্যাচের মাঝপথে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি।

জর্জিয়ার বাতুমি শহরে ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলের ক্লাব হাপোয়েল বেয়ার শেভার মুখোমুখি হয়েছিল বেসিকতাস। ম্যাচের ২৬ মিনিটে গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে খেলা বন্ধ করে দেন রেফারি। তখন দুই দলের স্কোর ছিল ০-০। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও খেলা শুরু হয়। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় তুলে নেয় বেসিকতাস।

তুরস্কের সম্প্রচারমাধ্যম হাবেরতুর্কের প্রতিবেদন অনুযায়ী, বেসিকতাস সমর্থকদের লক্ষ্য করে পেপার স্প্রে ব্যবহার করে জর্জিয়ার পুলিশ। এ সময় গ্যালারিতে ফিলিস্তিনের পতাকাও প্রদর্শন করেন সমর্থকরা।

ঘটনার পর এক বিবৃতিতে জর্জিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছে বেসিকতাস। ক্লাবটি জানায়, ম্যাচের আগে ও চলাকালে সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে তারা। পাশাপাশি ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত সমর্থকদের দ্রুত সুস্থতা কামনা করেছে ক্লাব কর্তৃপক্ষ।

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশনও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ফেডারেশন বলেছে, বেসিকতাস সমর্থকদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ ও বৈষম্য করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানাবে তারা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শুরুর আগে হাপোয়েল বেয়ার শেভার খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানিয়েছিলেন বেসিকতাসের ফুটবলাররা।

উল্লেখ্য, নিরাপত্তা ও সুরক্ষাজনিত কারণ দেখিয়ে ইস্তাম্বুলে ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছিল তুরস্কের কর্তৃপক্ষ। পরে উয়েফা ম্যাচটির ভেন্যু পরিবর্তন করে জর্জিয়ার বাতুমিতে নির্ধারণ করে। হাপোয়েলের আগের দুটি অ্যাওয়ে ম্যাচে দর্শকদের প্রবেশের অনুমতি না থাকলেও এবার গ্যালারিতে দর্শক উপস্থিতির সুযোগ দেওয়া হয়েছিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়ালের খেলোয়াড়দের পছন্দের বিএমডব্লিউ উপহার, দাম প্রায় ৫৯ কোটি টাকা
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের নতুন বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছে জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামসহ দলের তারকারা নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিয়েছেন ভিন্ন ভিন্ন মডেলের গাড়ি।
রিয়ালের খেলোয়াড়দের পছন্দের বিএমডব্লিউ উপহার, দাম প্রায় ৫৯ কোটি টাকা
সাইবার হামলার শিকার ফিফা
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। বিবিসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ফিফার কর্মীদের পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সংস্থাটির বিভিন্ন নথিতে প্রবেশ করে হ্যাকাররা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ফিফার নিজস্ব প্রযুক্তি বা সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই ঘটনা ঘটেনি। এক বিবৃতিতে ফিফা জানায়, সংস্থাটির সীমিতসংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা। পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি ও সেগুলো প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ফিফার কাছ থেকে প্রায় ১২ গিগাবাইট তথ্য চুরি করেছে তারা। তবে বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে, চুরি হওয়া তথ্যের পরিমাণ ফিফার কাছে সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম। তথ্য চুরির ঘটনায় ফিফার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্থাটির দাবি, এটি তাদের প্রযুক্তিগত অবকাঠামোর দুর্বলতার কারণে ঘটেনি। বর্তমানে চুরি হওয়া তথ্যের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফিফা। আরটিভি/এসআর          
সাইবার হামলার শিকার ফিফা
কেমন ছাত্র ছিলেন মেসি, স্কুলের মার্কশিট ভাইরাল
ফুটবল মাঠে নিজের পায়ের জাদু দেখিয়ে বিশ্বকাপ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব শিরোপায় ঘরে তুলেছেন লিওনেল মেসি। তবে স্কুলজীবনে পড়াশোনায় কতটা ভালো ছিলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার পুরোনো একটি নম্বরপত্র সামনে এনেছে সেই প্রশ্নের উত্তর। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে পড়তেন মেসি।  সপ্তম শ্রেণিতে পড়ার সময়কার সেই নম্বরপত্রের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ছবিটি কীভাবে ফাঁস হয়েছে, তা জানা যায়নি। কোন পরীক্ষার নম্বরপত্র, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। মেসির সপ্তম শ্রেণির সেই নম্বরপত্র নম্বরপত্রে দেখা যাচ্ছে, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি অর্থাৎ ‘পারফেক্ট টেন’। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮। নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। আর গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে পেয়েছিলেন ৬ করে। মেসির নম্বরপত্রে সবচেয়ে ভালো ফল শারীরিক শিক্ষায়। বিষয়টি অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। কারণ, স্কুলজীবনের বেশির ভাগ সময়ই ফুটবল নিয়ে মেতে থাকতেন তিনি। তখন খেলতেন শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, নম্বরপত্রে মেসির ফলাফল মোটামুটি গড়পড়তা হলেও খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ে তার বিশেষ প্রতিভার কথা উল্লেখ করেছিলেন শিক্ষকেরা। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসা তাকে শান্ত ও লাজুক ছেলে হিসেবে বর্ণনা করেছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে সোসা বলেছিলেন, সে খুব শান্ত ছেলে ছিল। লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে। স্কুলটির সহকারী প্রধান শিক্ষক এবং প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও মেসির সংযত স্বভাব এবং ফুটবলের প্রতি অনুরাগের কথা জানিয়েছেন।  তিনি বলেন, সে (মেসি) খুব শান্ত ছিল; কিন্তু অনেক বন্ধু ছিল; সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত, ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের। খেলাধুলা সব সময়ই ছিল তার প্যাশন। এর আগে রোজারিওতে শৈশব স্মরণ করে মেসি বলেছিলেন, সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না। বাড়ির খুব কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে যেতেন বলেও জানিয়েছিলেন। আরটিভি/এসআর
কেমন ছাত্র ছিলেন মেসি, স্কুলের মার্কশিট ভাইরাল
হালান্ডের নামে অন্তর্বাস-এনার্জি ড্রিংকস বিক্রি, পোলিশ ইলেকট্রিশিয়ানের সঙ্গে আইনি লড়াই
ফুটবল মাঠে গোলের লড়াইয়ে প্রতিপক্ষকে নিয়মিত ঘায়েল করেন আর্লিং হালান্ড। তবে এবার মাঠের বাইরে নিজের নামের বাণিজ্যিক স্বত্ব নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়েছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
হালান্ডের নামে অন্তর্বাস-এনার্জি ড্রিংকস বিক্রি, পোলিশ ইলেকট্রিশিয়ানের সঙ্গে আইনি লড়াই
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
গোলের পর গোল করে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এবার পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগ ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ভিন্ন পরিসংখ্যানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ও পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন ফরাসি ফরোয়ার্ড।
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
আরও পড়ুন
এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন
অর্থসংকটে বন্ধ হচ্ছে স্কুল-হাসপাতাল, দুর্বিষহ ফিলিস্তিনি শরণার্থীদের জীবন
ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের