ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: সংগৃহীত

আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। গভীর রাতে মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত পাঁচ সেটের রোমাঞ্চকর সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।

দুইবার পিছিয়ে পড়েও দমে যাননি জোকোভিচ। শেষ পর্যন্ত ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ সেটে জয় তুলে নিয়ে জীবনের সম্ভাব্য ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার স্বপ্ন জিইয়ে রাখলেন তিনি।

এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন জোকোভিচ। ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সে পুরুষদের একক ফাইনালে ওঠা খেলোয়াড় এখন তিনি। এটি তার ক্যারিয়ারের ১১তম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল এবং সব মিলিয়ে ৩৮তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল।

ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি ইয়ানিক সিনারের নিয়ন্ত্রণে। প্রথম সেটে দ্রুত এগিয়ে যান বিশ্ব র‍্যাংকিংয়ের দুই নম্বর এই ইতালিয়ান তারকা। দ্বিতীয় সেটে অভিজ্ঞতার ঝলক দেখিয়ে সমতা ফেরান জোকোভিচ। তবে তৃতীয় সেট জিতে আবারও ম্যাচের লাগাম নিজের হাতে নেন সিনার। তখন মনে হচ্ছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়নই হয়তো ফাইনালের পথে এগিয়ে যাচ্ছেন।

কিন্তু ঠিক এখানেই শুরু হয় জোকোভিচের চেনা লড়াই। চতুর্থ সেটে আক্রমণাত্মক রিটার্ন ও নিখুঁত সার্ভে ম্যাচ টেনে নেন নির্ণায়ক পঞ্চম সেটে। শেষ সেটে একের পর এক ব্রেক পয়েন্ট বাঁচিয়ে মানসিক দৃঢ়তা ও অভিজ্ঞতার পরীক্ষায় জয় ছিনিয়ে নেন সার্বিয়ান কিংবদন্তি।

আরও পড়ুন

এই জয়ের ফলে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আবারও দেখা যাবে প্রতীক্ষিত দ্বৈরথ। শিরোপা লড়াইয়ে জোকোভিচের প্রতিপক্ষ স্পেনের তরুণ সেনসেশন কার্লোস আলকারাজ। একদিকে ইতিহাস গড়ার হাতছানি সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ জোকোভিচের সামনে। অন্যদিকে আলকারাজ চাইবেন সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করতে।

ফলে মেলবোর্নে অপেক্ষা করছে প্রজন্মের সংঘর্ষে ভরপুর আরেকটি ঐতিহাসিক ফাইনাল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
মাদ্রিদকে বড় দুঃসংবাদ দিলেন জোকোভিচ
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা
সিনারকে হারিয়ে জোকোভিচের ইতিহাস
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ