ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ম্যাচের টিকিটের চেয়েও দামী পার্কিংয়ের টিকিট, ২০২৬ বিশ্বকাপে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনও পাঁচ মাস বাকি থাকলেও, আয়োজন ঘিরে বিতর্ক থামছে না। কখনও ম্যাচ টিকিটের চড়া মূল্য, কখনও ইউরোপীয় দলগুলোর সম্ভাব্য বয়কটের গুঞ্জন এর মধ্যেই এবার আলোচনায় এসেছে গাড়ি পার্কিংয়ের অস্বাভাবিক উচ্চমূল্য।

২০২৬ ফিফা বিশ্বকাপের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য ফিফা পার্কিং পাসের দাম নির্ধারণ করেছে প্রতি স্পট ২৫০ থেকে ৩০০ ডলার, যা অনেক ম্যাচের টিকিটের দামের চেয়েও বেশি। ফিফার অফিশিয়াল পার্কিং ওয়েবসাইট অনুযায়ী, এসব পার্কিং স্পট সোফাই স্টেডিয়াম থেকে এক মাইলেরও বেশি দূরে অবস্থিত।

লস অ্যাঞ্জেলেসে মোট আটটি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ ও একটি কোয়ার্টারফাইনাল ম্যাচের জন্য পার্কিংয়ের দাম রাখা হয়েছে সর্বোচ্চ ৩০০ ডলার। বাকি ছয়টি ম্যাচের জন্য পার্কিং স্পটের মূল্য ২৫০ ডলার। অথচ একই ম্যাচের ক্যাটাগরি–৩ টিকিটের দাম ১৪০ থেকে ১৮০ ডলারের মধ্যে।

২৫০ ডলারের পার্কিং স্পটগুলো মূলত ইনটুইট ডোমের ভিআইপি ওয়েস্ট গ্যারেজ ও তার আশপাশের এলাকায় অবস্থিত, যা সোফাই স্টেডিয়ামের হলিউড পার্ক ক্যাম্পাসের বাইরের অংশ। ফিফার তথ্য অনুযায়ী, এসব পার্কিং এলাকা থেকে স্টেডিয়ামে পৌঁছাতে দর্শকদের প্রায় ২১ মিনিট হেঁটে যেতে হতে পারে।

তুলনামূলকভাবে দেখা গেলে, এনবিএর লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের ম্যাচে পার্কিং খরচ ছিল ৫৬.৫০ ডলার এবং এনএফএলের লস অ্যাঞ্জেলেস র‌্যামসের ২০২৫ সালের ম্যাচে পার্কিংয়ের মূল্য ছিল ৭১ ডলার যা বিশ্বকাপের পার্কিং খরচের তুলনায় অনেক কম।

আরও পড়ুন

শুধু লস অ্যাঞ্জেলেসই নয়, বিশ্বকাপ আয়োজক অন্যান্য শহরগুলোতেও পার্কিং খরচ বেশ চড়া। ক্যানসাস সিটি, আরলিংটন ও আটলান্টায় গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য পার্কিং ফি শুরু হচ্ছে ৭৫ ডলার থেকে, যা ২০২২ কাতার বিশ্বকাপের কিছু ম্যাচের টিকিটের দামের চেয়েও বেশি। মিয়ামিতে শুরুতে পার্কিংয়ের মূল্য ছিল ৭৫ ডলার, যা পরে বাড়িয়ে ১০০ ডলার করা হয়েছে।

বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে এমন পার্কিং মূল্য নিয়ে সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে, যা সামনে আরও বড় আলোচনার জন্ম দিতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ