ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে বেনজেমা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়ে নতুন করে উত্তেজনা যোগ হয়েছে করিম বেনজেমার দলবদলে। আল-ইত্তিহাদ ছেড়ে সৌদি ফুটবলের সবচেয়ে সফল ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন ফরাসি তারকা এই ফরোয়ার্ড। সোমবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন সাবেক ব্যালন ডি’অর জয়ী বেনজেমা।

বেনজেমার এই দলবদল সরাসরি চাপে ফেলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর শিরোপা জয়ের স্বপ্নকে। বর্তমানে লিগ টেবিলে আল-নাসরের চেয়ে এক পয়েন্ট এগিয়ে রয়েছে আল-হিলাল। এমন গুরুত্বপূর্ণ সময়ে বেনজেমার মতো অভিজ্ঞ ও ম্যাচজয়ী ফুটবলারের অন্তর্ভুক্তি শিরোপা দৌড়ে আল-হিলালকে আরও এগিয়ে দেবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

২০২২ সালে সৌদি আরবে পা রাখার পর এখনো পর্যন্ত সৌদি প্রো লিগের শিরোপা জিততে পারেননি রোনালদো। চলতি মৌসুমে যখন তার শিরোপা জয়ের আশা নতুন করে জোরালো হচ্ছিল, ঠিক তখনই দীর্ঘদিনের রিয়াল মাদ্রিদ সতীর্থ বেনজেমা যোগ দিলেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দলে।

গত মৌসুমে আল-ইত্তিহাদের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান বেনজেমা। তার নেতৃত্বেই সৌদি প্রো লিগ ও কিংস কাপের শিরোপা জেতে ক্লাবটি। সৌদি ফুটবলে নিজের প্রভাব ইতোমধ্যেই প্রমাণ করা এই ফরাসি ফরোয়ার্ড এবার সেই অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবেন আল-হিলালের হয়ে।

আল-হিলাল সৌদি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব। তাদের ঝুলিতে রয়েছে রেকর্ড ২১টি লিগ শিরোপা ও চারটি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ট্রফি। আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে দলটি। গত বছর ক্লাব বিশ্বকাপে ইউরোপীয় চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৪–৩ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলের আলোচনায় উঠে আসে আল-হিলাল।

দুইবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট কোচ সিমোনে ইনজাগির অধীনে আল-হিলাল বর্তমানে একটি সুসংগঠিত ও আক্রমণাত্মক দল হিসেবে গড়ে উঠেছে। বেনজেমার সংযোজন ইনজাগির কৌশলকে আরও শক্তিশালী করবে বলেই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

এদিকে আল-নাসরের ট্রান্সফার কার্যক্রম নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর অসন্তুষ্টির খবরও প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। এমন প্রেক্ষাপটে বেনজেমার আল-হিলালে যোগ দেওয়া রোনালদোর শিরোপা স্বপ্নে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

সব মিলিয়ে সৌদি প্রো লিগের শিরোপা লড়াই এবার শুধুই ক্লাবের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; দুই সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো ও বেনজেমার ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাও পাচ্ছে নতুন মাত্রা। শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি, তা জানতে অপেক্ষা করতে হবে মৌসুমের শেষ পর্যন্ত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
শেষ মুহূর্তের নাটকীয় গোলে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে দুইবার পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনে গ্রিক ক্লাব এইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়েছে জোসে মরিনহোর দল।
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা