ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

হামজাকে নিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবলের জন্য এলো বড় সুখবর। ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়ায় শঙ্কায় পড়ে গিয়েছিলেন লেস্টার সিটি ও বাংলাদেশ দলের সমর্থকেরা। ডান হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় আশঙ্কা করা হচ্ছিল, দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন হামজা চৌধুরী।

তবে সব শঙ্কা দূর করে এসেছে স্বস্তির খবর। সর্বশেষ স্ক্যান রিপোর্টে জানা গেছে, হামজার চোট সারাতে কোনো অস্ত্রোপচার বা সার্জারির প্রয়োজন নেই। চিকিৎসকদের মতে, তার লিগামেন্টে বড় ধরনের কোনো চিড় বা জটিলতা ধরা পড়েনি। অপারেশন ছাড়াই ৬ থেকে ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেই আবার মাঠে ফিরতে পারবেন তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, হামজাকে হয়তো ছুরি-কাঁচির নিচে যেতে হতে পারে। এমনকি লেস্টার সিটির কোচের বক্তব্যেও সেই শঙ্কার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু সবশেষ মেডিকেল মূল্যায়নে পরিষ্কার হয়েছে, তার চোট দীর্ঘমেয়াদি নয়।

এই সুখবর সবচেয়ে বেশি স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। সামনে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে লাল-সবুজদের। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও রয়েছে। অস্ত্রোপচার প্রয়োজন না হওয়ায় এই সময়ের মধ্যেই হামজা পুরোপুরি ফিট হয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

চোটের কারণে ইংলিশ চ্যাম্পিয়নশিপে আগামী ৯ ফেব্রুয়ারি বার্মিংহামের বিপক্ষে লেস্টার সিটির ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে সঠিক পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফেব্রুয়ারির শেষ দিকে কিংবা মার্চের শুরুতেই অনুশীলনে ফিরতে পারেন তিনি।

অস্ত্রোপচারের শঙ্কা কাটিয়ে হামজার দ্রুত ফেরার এই বার্তা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে তার ফেরা জাতীয় দলের শক্তি বাড়াবে এমন আশাই এখন সবার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
আরও পড়ুন
আবহাওয়া নিয়ে সুখবর
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
আরও ১১ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই বিমানের