ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

দিন দুয়েক পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এবারের আসরে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিসিবি ও আইসিসি নিজ নিজ সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পেয়েছে স্কটল্যান্ড।

বিশ্বকাপে না থাকলেও এই সময়টাকে কাজে লাগাতে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাহউদ্দিন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্ট-পূর্ব সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সালাহউদ্দিন। তিনি বলেন, বিশ্বকাপ খেলছি না এটা ঠিক। কিন্তু আমি এমন মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে হাহুতাশ করে মরে যাব। কাল বাঁচব না মরব, সেটাও তো জানি না। ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা না করে বর্তমান অবস্থায় কীভাবে সবচেয়ে ভালো করা যায়, খেলাটাকে কীভাবে উন্নত করা যায় সেই চেষ্টাই করছি।

মুস্তাফিজুর রহমানকে নিয়ে করা এক প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন জানান, তিনি বিষয়টি সরাসরি মুস্তাফিজের সঙ্গেও আলোচনা করেছেন। আমি মুস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কী অনুভব করছো? সে বলেছে যেটা চলে যাওয়ার, সেটা চলে গেছে। সবাই তো মুস্তাফিজের মতো হতে পারবে না। কিন্তু এমন মানসিকতা একজন ক্রিকেটারের জন্য ভালো। যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারব না, সেটা নিয়ে ভাবব না এই জায়গায় আসতে পারলে সে এগোতে পারবে।

আরও পড়ুন

সালাহউদ্দিন আরও বলেন, অতিরিক্ত দুশ্চিন্তা একজন খেলোয়াড়ের জন্য ক্ষতিকর। দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুব সমস্যা। কাল যে বাঁচবেন, তার নিশ্চয়তা কেউ দিতে পারে? তাহলে এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন?

তার কাছে এই টুর্নামেন্টের গুরুত্বও কম নয় বলে জানান তিনি। বাংলাদেশের সেরা ক্রিকেটাররা এখানে খেলছে। এই টুর্নামেন্টের অনেক গুরুত্ব আছে। আমরা সেভাবেই দেখছি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা