ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে বাংলাদেশের না থাকা দুঃখজনক: সালমান আগা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করতে পারাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আগা। কলম্বোয় অনুষ্ঠিত অধিনায়কদের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালমান আগা বলেন, বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু তারা বিশ্বকাপে খেলতে পারছে না এটা সত্যিই দুঃখজনক।

সংবাদ সম্মেলনে পাকিস্তান–ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গেও কথা বলেন তিনি। সালমান স্বীকার করেন, ভারত ম্যাচ না হওয়ায় সমর্থকেরা হতাশ হবেন। তবে বিষয়টি দলের নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে তিনি বলেন, ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত আমাদের হাতে নেই। এটি সরকারের সিদ্ধান্ত, আর আমরা সেটাকে সম্মান করি। সরকার যা নির্দেশ দেবে, আমরা সেটাই মানব।

তিনি আরও জানান, দলের মূল মনোযোগ এখন গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে। গ্রুপে আমাদের আরও তিনটি ম্যাচ আছে, সেগুলো নিয়েই আমরা রোমাঞ্চিত, বলেন সালমান।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ সরকার ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দল পাঠাতে রাজি হয়নি। পরবর্তীতে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের মুখোমুখি হওয়ার সূচি থাকলেও সেই ম্যাচটি হচ্ছে না। তবে নকআউট পর্বে দুই দলের দেখা হলে কী হবে এমন প্রশ্নে সালমান বলেন, যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব এবং তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেব।

গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগের বিশ্বকাপে হারের প্রসঙ্গ টেনে সালমান বলেন, ওটা এখন অতীত। এটা নতুন বিশ্বকাপ, নতুন দল ও নতুন কম্বিনেশন। অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম বিশ্বকাপ আমি খুবই রোমাঞ্চিত।

আরও পড়ুন

অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেন, আমি সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। একজন খেলোয়াড় হিসেবে নিজের দায়িত্ব পালন করব এবং সতীর্থদের কাছ থেকে সেরাটা বের করে আনতে চাই। এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে সবাই নিজের সেরাটা দিতে পারে।

পাকিস্তান তাদের টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সরাসরি খেলা সম্প্রচারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০৩০ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সম্প্রচার স্বত্ব পেয়েছে মার্কিন এই স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। তবে এ স্বত্ব কার্যকর হবে শুধু স্পেন ও অ্যান্ডোরায়।
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের লিটন দাস ও হাসান মাহমুদ। আইসিসির সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে তিন ধাপ এবং বোলিংয়ে সাত ধাপ এগিয়েছেন তারা।
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা সংস্থা থেকে অতিরিক্ত প্রায় ২১ কোটি টাকা পাওয়ার তথ্য প্রকাশের পর নতুন বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর