ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ পড়লেন একাধিক তারকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: সংগৃহীত

নতুন মেয়াদে ৩৮ জন পুরুষ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার (২১ নভেম্বর) ঘোষিত এই চুক্তি কার্যকর থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।

তবে ঘোষিত তালিকায় জায়গা হয়নি পাকিস্তানের বেশ কয়েকজন পরিচিত ও অভিজ্ঞ ক্রিকেটারের। বাদ পড়াদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, শান মাসুদ ও সাইম আইয়ুব। জিও সুপারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এবার কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে পিসিবি। এতদিন প্রচলিত এ, বি, সি ও ডি গ্রেডের ভিত্তিতে চুক্তি দেওয়া হলেও এবার সেই পদ্ধতি থেকে সরে এসেছে বোর্ড। পরিবর্তে খেলোয়াড়দের পারফরম্যান্স ও নির্দিষ্ট ফরম্যাটে অবদানের ভিত্তিতে চালু করা হয়েছে পাঁচটি পৃথক ক্যাটাগরি বা ট্র্যাক।

নতুন ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায়ের ট্র্যাক এবি (টেস্ট ও ওয়ানডে)। এই ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের জন্য নির্ধারিত ট্র্যাক বি-তে রয়েছেন ছয়জন। এই তালিকায় আছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ।

শুধু টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত ট্র্যাক এ-তে জায়গা পেয়েছেন চারজন। তারা হলেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।

অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটকে গুরুত্ব দিয়ে গড়া ট্র্যাক সি-তে রাখা হয়েছে সাত ক্রিকেটারকে। তারা হলেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

এ ছাড়া ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্যে ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৯ জনকে। এই তালিকায় রয়েছেন সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজী ঘোরি, রাজাউল্লাহসহ আরও কয়েকজন তরুণ ক্রিকেটার।

সব মিলিয়ে নতুন কাঠামোয় ৩৮ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে পিসিবি। তবে রিজওয়ান, ইমাম, শান মাসুদ ও সাইম আইয়ুবের মতো পরিচিত ক্রিকেটারদের বাদ পড়া এবারের কেন্দ্রীয় চুক্তিকে ঘিরে বাড়তি আলোচনা তৈরি করেছে।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা
টেস্ট ও ওয়ানডে (ট্র্যাক এবি): সর্বোচ্চ স্তরের এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন বাবর আজম ও সালমান আলী আগা।

শুধু টেস্ট (ট্র্যাক এ): টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।

ওয়ানডে ও টি-টোয়েন্টি (ট্র্যাক বিসি): দুই সাদা বলের ফরম্যাটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

শুধু টি-টোয়েন্টি (ট্র্যাক সি): টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

ডেভেলপমেন্ট ক্যাটাগরি: উদীয়মান ক্রিকেটারদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন ১৯ জন। তারা হলেন আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তায়্যিব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রনধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম ও উবায়েদ শাহ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং বিতর্কে নতুন মোড়। ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজন নিজেদের দায় স্বীকার করেছেন।
বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়।
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
চার দেশে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল
টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তি গড়েছেন ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চারটি ‘সেনা’ দেশে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হয়েছেন তিনি।
চার দেশে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে চলমান বিতর্কে এবার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন এই পেসার।
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
আরও পড়ুন
ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ
পাকিস্তান তাবলিগ জামাতে নতুন আমির
পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন যিনি
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?