ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের কাছে প্রতিদান চাচ্ছে শ্রীলঙ্কা, নতুন ট্রামকার্ড আইসিসির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম
ছবি: সংগৃহীত

আগামীকাল ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের আসরে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বাতিল হওয়ায় ক্ষতির মুখো পড়েছে আইসিসির প্রতিটি সদস্য দেশ। তাই পাকিস্তানকে রাজি করাতে শ্রীলঙ্কাকে ব্যবহার করতে চায় আইসিসি।

এই জন্য পাকিস্তানকে রাজি করাতে চিঠি পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা। চিঠিতে পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে শ্রীলঙ্কা পাশে ছিলো সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। পাকিস্তান দল এই এক ম্যাচ না খেললে দেশটির সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও চিঠিতে উল্লেখ করেন এসএলসি প্রধান।

২০০৯ সালের ৩ মার্চ, পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে হোটেল থেকে স্টেডিয়ামের পথে ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এমন সময় লঙ্কান দলের টিম বাসে হামলা করে সন্ত্রাসীরা। কোনো রকমে প্রাণে বাচেন শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা।

আরও পড়ুন

এ ঘটনার জেরে নিজেদের মাঠে প্রায় অর্ধ যুগ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি পাকিস্তান দল। ২০১৫’তে জিম্বাবুয়ে দলকে এনে আবারও ক্রিকেট বিশ্বের নিজেদের নিরাপদ প্রমাণের চেষ্টা করে পিসিবি।

তবে সেই হামলার পর শ্রীলঙ্কাই বড় কোনো দল হিসেবে আবারও পাকিস্তান সফর করে। এরপর ধীরে ধীরে আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়। পাকিস্তানে একে একে খেলতে যায় সব দল।

পাকিস্তানের বিপদে বন্ধুর পরিচয় দিয়ে এগিয়ে এসেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এবার সেই প্রতিদান চাইছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার।

যদিও এখন পর্যন্ত পিসিবি এ বিষয়ে করেনি কোনো মন্তব্য। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা। চিঠিতে পাকিস্তানকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, দেশটি বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে অধীর আগ্রহ নিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের অপেক্ষা করছে। এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। চিঠিতে উল্লেখ করা হয়েছে শ্রীলঙ্কায় হতে যাওয়া ম্যাচগুলোর টিকিট বিক্রি হয়েছে এবং দর্শকদের মাঝে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ দেখা গেছে।

এসএলসি সতর্ক করে দিয়েছে, এ ধরণের মার্কি ম্যাচে অংশগ্রহণ না করলে ব্যাপক আর্থিক প্রভাব পড়বে। পাকিস্তান ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না খেললে শ্রীলঙ্কার পর্যটন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

চিঠিতে অতীতে পাকিস্তান ক্রিকেটকে সহযোগিতার কথা স্মরণ করিয়ে, এসএলসি জানিয়েছে যখন অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো পাকিস্তান সফর করতে চায়নি, সে সময় বেশ কয়েকবার চ্যালেঞ্জিং এবং সংবেদনশীল পরিস্থিতিতেও পাকিস্তান সফর করেছে লঙ্কান ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচটিতে যেন পাকিস্তান অংশ নেয়, যাতে বিশ্বকাপের স্বার্থ, আয়োজক দেশ এবং কোটি কোটি ক্রিকেটভক্তের প্রত্যাশা পূরণ হয়। এখন দেখার বিষয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই আহ্বানে কী সিদ্ধান্ত নেয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরও পড়ুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি