ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নারী শুটার কলিকে নিষিদ্ধ করলো শুটিং ফেডারেশন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অন্যতম সফল নারী শুটার কামরুন নাহার কলিকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন।

মাসখানেক আগে কলিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছিল। কলি তার অবস্থান ব্যাখ্যা করলেও ফেডারেশনের কাছে তা গ্রহণযোগ্য হয়নি। ফেডারেশন জানায়, কলি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন।

কলির অভিযোগ ছিল, ফেডারেশনের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক জি এম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে তিনি যৌন হয়রানি ও স্বেচ্ছাচারিতার শিকার হয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ সাজ্জাদকে কমিটি থেকে অব্যাহতি দিয়েছে।

কলি একজন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) স্কলারশিপধারী। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.) বলেন, কলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ফেডারেশনকে অলিম্পিকের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। আইওসি পক্ষ থেকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সমাধান বের করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন

শুটিং অঙ্গনে কলি ও অন্যান্য শুটারদের অভিযোগ দীর্ঘদিনের। সাজ্জাদকে নিয়ে অভিযোগ থাকলেও তিনি ফেডারেশনে শক্তিশালী প্রভাব বজায় রেখেছেন। শুটিং সংশ্লিষ্টদের ধারণা, সাজ্জাদের বিরুদ্ধে সরব হওয়ায় কলি তার প্রতিহিংসার শিকার হয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালায় শুটার বাপ্পি
ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় আরেক ‘শুটার’ গ্রেপ্তার