ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালায় শুটার বাপ্পি

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে গেছে সন্ত্রাসীরা ও শুটার বাপ্পি। তবে পুলিশও পাল্টা গুলি চালালেও কাউকে আটক করতে পারেনি।

শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচ তলায় এ গুলির ঘটনা ঘটে। ঘটনার সততা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই রাশেদুজ্জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ মার্কেটের পঞ্চম তলায় শরীফের বাসায় অপরাধীরা অবস্থান করে শরীফ চৌধুরীর ম্যানেজারকে জিম্মি করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ১০-১২ জনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়েই দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি দুই হাতে দুই পিস্তল নিয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

আরও পড়ুন

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ছোড়া প্রায় ৭ থেকে ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশও আত্মরক্ষার্থে ৪-৫ রাউন্ড পাল্টা গুলি ছুড়েছিল বলে জানা গেছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) এখনও অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

আশুলিয়া থানার এসআই রাশেদুজ্জামান বলেন, যাওয়া শুটার বাপ্পী ও তার সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে এলাকায় জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পুরো বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।

এ ছাড়াও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে বিষদস্যুদের দৌরাত্ম্য: অপরাধের তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে বিষদস্যুদের দৌরাত্ম্য: অপরাধের তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার হবেন ‘গ্রাম পুলিশ’
গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি