ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগায় ইতিহাস গড়লেন দিয়েগো সিমিওনে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ এএম
ছবি: সংগৃহীত

লা লিগার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। স্প্যানিশ লিগে কোচ হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের কীর্তি এখন আর্জেন্টাইন এই কোচের দখলে। তবে ব্যক্তিগত এই সাফল্যের দিনেও অনিশ্চয়তা কাটেনি তার ভবিষ্যৎ নিয়ে। মৌসুম শেষে আতলেতিকোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে তার।

গতকাল রাতে হেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। এই জয়ের মধ্য দিয়ে লা লিগায় কোচ হিসেবে ৩৪৫তম জয় তুলে নিয়েছেন সিমিওনে। ৫৬৭ ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ৫৩৩ ম্যাচে ৩৪৪ জয়ের রেকর্ড নিয়ে শীর্ষে ছিলেন আতলেতিকো ও স্পেনের সাবেক কোচ লুইস আরাগোনেস।

নতুন এই কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিমিওনে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা আমাকে আনন্দিত করেছে। সাধারণত খুব বেশি কিছু আমাকে আনন্দ দেয় না। তবে এর পেছনে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম রয়েছে।’

দীর্ঘদিন ধরেই রক্ষণাত্মক ফুটবলের জন্য সমালোচনার মুখে পড়তে হয় সিমিওনেকে। তবে সেই সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিতে চান না তিনি। বরং নিজের দলের সাফল্যের উদাহরণ টেনে সমালোচকদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই আর্জেন্টাইন। তার ভাষায়, ‘আমাদের নিয়মিত সমালোচনা করা হয়। আমাদের রক্ষণাত্মক দল হিসেবে তুলে ধরা হয়, যেন আমরা সব সময় শুধু রক্ষণই করি। শুধু রক্ষণ করে ৩৪৫ ম্যাচ জেতা যায় না। এটা কি আদৌ সম্ভব?’

২০১১ সালের ২৩ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের দায়িত্ব নেন সিমিওনে। এরপর তার হাত ধরেই ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাবে পরিণত হয় স্প্যানিশ দলটি। তার অধীনে দুটি লা লিগা, একটি কোপা দেল রে, দুটি ইউরোপা লিগ ও দুটি উয়েফা সুপার কাপ জিতেছে আতলেতিকো। এ ছাড়া দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি তাদের।

চলতি মৌসুমেও ভালো অবস্থানে রয়েছে আতলেতিকো। ১৩ ম্যাচে ১০ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে দলটি। মাঠের এমন সাফল্যের পরও সিমিওনের ভবিষ্যৎ নিয়ে রয়েছে ধোঁয়াশা। মৌসুম শেষেই ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

লা লিগায় জয়ের নতুন রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন সিমিওনে। এখন দেখার বিষয়, এই রেকর্ডের মুকুট মাথায় নিয়েই কি আতলেতিকোকে বিদায় জানাবেন, নাকি আরও এক মৌসুম ডাগআউটে থেকে নতুন ইতিহাস গড়বেন তিনি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
১৯৬৬ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। খবর বিবিসির।
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
আর্জেন্টিনায় ফুটবল অনুশীলন করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বকাপজয়ী পারাদেস
বোকা জুনিয়র্সের হয়ে শিরোপা জয়ের আনন্দের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী ফুটবলার লিয়ান্দ্রো পারাদেস।
সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বকাপজয়ী পারাদেস
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় নিশ্চিত করে হান্সি ফ্লিকের শিষ্যরা।
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যানইউ, পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু
কোচ পরিবর্তনেও ভাগ্য বদলাল না ম্যানচেস্টার ইউনাইটেডের। নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে প্রথম ম্যাচেই লিভারপুলের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা।
লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যানইউ, পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু
আরও পড়ুন
এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়াল মাদ্রিদকে জেতালেন সুপারসাব এসপি
লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা