ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ক্রীড়াঙ্গনের তারকারা কে কোথায় ভোট দেবেন?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই নীরব হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ট্রেন-বাসে মানুষ ছুটছে গ্রামের বাড়িতে। চারদিকে ঈদের আমেজের মতো পরিবেশ তবে এটি ঈদ নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্ত। একদিন পরই বৃহস্পতিবার ভোটগ্রহণ। ছুটি পেয়ে ভোটাধিকার প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় ফিরছেন মানুষ। সেই তালিকায় আছেন ক্রীড়াঙ্গনের তারকারাও।

জাতীয় দলের অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন ফিরেছেন ফরিদপুরের চরভদ্রাসনে নিজের গ্রামের বাড়িতে। আগে ভোটার হলেও খেলার ব্যস্ততায় ভোট দেওয়া হয়নি তার। এবার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই তরুণ ফুটবলার।

আমি আগে ভোটার হয়েছিলাম, কিন্তু খেলা থাকায় ভোট দিতে পারিনি। এবার খেলা নেই। তাই ভোট দিতে রাতেই বাড়ি চলে এসেছি। প্রথমবার ভোট দেবো উদ্দীপনাটা অন্যরকম।

যোগ্য প্রার্থী বেছে নেওয়ার কথাও বলেন তিনি। তার মতে, দেশের জন্য কাজ করবেন এবং তরুণ প্রজন্মের কথা ভাববেন এমন প্রার্থীই হওয়া উচিত নির্বাচিত প্রতিনিধি। এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে জয়সূচক গোল করা ২৩ বছর বয়সী এই ফুটবলার বলেন, খেলাধুলা-প্রীতি আছে এমন প্রার্থী নির্বাচিত হলে খেলার উন্নয়ন হবে এবং তরুণরা উপকৃত হবে।

জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শেষে দেশে ফিরেছেন। বর্তমানে নিজ এলাকা শেরপুর সদরে অবস্থান করছেন তিনি।

জ্যোতি বলেন, ভোট দেওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। সবারই তা প্রয়োগ করা উচিত। আমি মনে করি যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া দরকার। যারা জিতবেন, তারা যেন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন, মৌলিক অধিকার নিশ্চিত করেন এবং নির্বাচনের পর নিজেদের এলাকার মানুষের কথা ভুলে না যান।

নারী ফুটবলে বাংলাদেশের সাফল্যের প্রতীক সাবিনা খাতুন রয়েছেন নিজ জেলা সাতক্ষীরায়। খেলার ব্যস্ততায় আগে ভোট দেওয়া হয়নি তারও। এবারই প্রথম ভোট দিতে যাচ্ছেন ৩২ বছর বয়সী এই অধিনায়ক।

সাবিনা বলেন, আমি চেষ্টা করবো যোগ্য প্রার্থীকে ভোট দিতে, যাতে আমাদের এলাকার উন্নয়ন হয় এবং খেলাধুলা এগিয়ে যায়। তার অধিনায়কত্বে নেপালে টানা দুটি সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। এসেছে সাফ ফুটসাল শিরোপাও।

বিশ্বকাপ হকিতে সর্বোচ্চ গোল করে আলোচনায় আসা তরুণ হকি তারকা আমিরুল ইসলাম এখন জাতীয় দলের প্রস্তুতির ফাঁকে ফরিদপুরে নিজ বাড়িতে। ২০ বছর বয়সী এই খেলোয়াড়ও প্রথমবার ভোট দিতে যাচ্ছেন।

আরও পড়ুন

তার ভাষ্য, আমি প্রথমবার ভোট দেবো। তাই আলাদা রকম উত্তেজনা কাজ করছে। সকালেই ভোট দিতে যাবো। নিজের এলাকা ও দেশের জন্য যিনি নিঃস্বার্থভাবে কাজ করবেন, তাকেই ভোট দেবো।

১২ ফেব্রুয়ারির ভোটকে ঘিরে সারা দেশের মতোই অপেক্ষায় ক্রীড়াঙ্গনের তারকারাও। মাঠের লড়াইয়ের বাইরে এবার তারা প্রস্তুত নাগরিক দায়িত্ব পালনের আরেক লড়াইয়ে অংশ নিতে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
ভোটারের এনআইডি ও মোবাইল নম্বর নিতে পারবেন না প্রার্থীরা: ইসি
ডাকযোগে ভোটে ট্রাম্পের বড় জয়, সুপ্রিম কোর্টের অনুমতি
রাষ্ট্রপতি নির্বাচনে কে কত ভোট পেলেন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা