পিএসএলের দল পেলেন বাংলাদেশের ৪ ক্রিকেটার, দেখুন কার কত পারিশ্রমিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৭ এএম


পিএসএলের দল পেলেন বাংলাদেশের ৪ ক্রিকেটার, দেখুন কার কত পারিশ্রমিক
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে এবার বাংলাদেশের ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। এবারের আসরে বাংলাদেশের ৪ ক্রিকেটার দল পেয়েছেন। এর মধ্যে একজন দল পেয়েছিলেন নিলামের আগে, বাকি তিনজন নিলামে জায়গা পেয়েছেন।

মোস্তাফিজুর রহমানকে লাহোর কালান্দার্স সরাসরি দলে নিয়েছে। আইপিএল থেকে নাম কাটা যাওয়ার পর মোস্তাফিজকে দলে নেওয়া লাহোরের জন্য নতুন দলে দর্শক আকর্ষণেরও কারণ হয়েছে। মোস্তাফিজের পারিশ্রমিক হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকা।

মোস্তাফিজের সতীর্থ হিসেবে লাহোর দলে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। ফর্মের শীর্ষে থাকা ২৩ বছর বয়সী এই ব্যাটার ৬০ লাখ পাকিস্তানি রুপি বা প্রায় ২৬ লাখ ২২ হাজার টাকা পারিশ্রমিকে খেলবেন।

দ্বিতীয় ডাকে দল পেয়েছেন নাহিদ রানা, যিনি পেশোয়ার জালমির হয়ে খেলবেন। পারিশ্রমিক ৬০ লাখ পাকিস্তানি রুপি বা ২৬ লাখ ২২ হাজার টাকা। নাহিদ আগের পিএসএলেও এই দলের অংশ ছিলেন, যদিও কোনো ম্যাচ খেলেননি।

আরেক বাংলাদেশি রিশাদ হোসেন এবার দলে নাম লিখিয়েছেন রাওয়ালপিন্ডি কিংস-এ। গত আসরে লাহোরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখা রিশাদকে রাওয়ালপিন্ডি ৩ কোটি পাকিস্তানি রুপি দিচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকা।

অতীতে পিএসএলে অংশ নেওয়া সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস এবার দলে সুযোগ পাননি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission