ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

উয়েফা নেশন্স লিগ গ্রুপ অব ডেথে স্পেন-ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের অন্যতম প্রতিযোগিতা উয়েফা নেশন্স লিগের ২০২৬-২৭ মৌসুমের ড্র সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ড্রয়ের ফলেই নির্ধারিত হয়েছে কোন দল কাদের বিপক্ষে লড়বে।

এবারের আসরে সবচেয়ে বেশি নজর কাড়ছে লিগ ‘এ’-এর গ্রুপ ‘এ-৩’। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন-ইংল্যান্ড এর সঙ্গে একই গ্রুপে পড়েছে ক্রোয়েশিয়া। চতুর্থ দল হিসেবে রয়েছে চেক রি পাবলিক।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পেনের বিপক্ষে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের লড়াই ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দিচ্ছে ইউরো ২০২৪-এর ফাইনালের উত্তেজনা। তার সঙ্গে গত দুই বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়ার উপস্থিতি গ্রুপটিকে দিয়েছে ‘গ্রুপ অব ডেথ’-এর তকমা।

গ্রুপ ‘এ-১’: ফ্রান্স-ইতালি-বেলজিয়াম লড়াই

গ্রুপ ‘এ-১’-এ জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় সমর্থকরা। এখানে রয়েছে ফ্রান্স, ইতালি ও বেলজিয়াম। তাদের সঙ্গে আছে সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করা তুর্কি।

গ্রুপ ‘এ-২’: জার্মানি-নেদারল্যান্ডস দ্বৈরথ

গ্রুপ ‘এ-২’-এ রয়েছে দুই পরাশক্তি জার্মানি ও নেদারল্যান্ডস। তাদের সঙ্গে লড়বে সার্বিয়া ও গ্রিস ফুটবল দল।

গ্রুপ ‘এ-৪’: চ্যাম্পিয়ন পর্তুগালের মিশন
গ্রুপ ‘এ-৪’-এ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। তাদের প্রতিপক্ষ ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস ফুটবল দল।

২০২৬-২৭ মৌসুমের নেশন্স লিগের গ্রুপ পর্ব শুরু হবে ২০২৬ সালের সেপ্টেম্বরে এবং চলবে নভেম্বর পর্যন্ত। লিগ ‘এ’-এর প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল ২০২৭ সালের মার্চে কোয়ার্টার ফাইনালে অংশ নেবে। এরপর জুন মাসে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব, যেখানে নির্ধারিত হবে নতুন শিরোপাধারী।

ইউরোপের সেরা দলগুলোর এই মহারণ এখন থেকেই ফুটবলপ্রেমীদের ক্যালেন্ডারে দাগ কেটে রাখার মতো।


একনজরে উয়েফা নেশন্স লিগের পূর্ণাঙ্গ ড্র:
লিগ ‘এ’
গ্রুপ এ-১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম ও তুরস্ক।
গ্রুপ এ-২: জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস।
গ্রুপ এ-৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।
গ্রুপ এ-৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস।

লিগ ‘বি’
গ্রুপ বি-১: স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া।
গ্রুপ বি-২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া ও উত্তর আয়ারল্যান্ড।
গ্রুপ বি-৩: ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড ও কসোভো।
গ্রুপ বি-৪: পোল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া ও সুইডেন।

লিগ ‘সি’
গ্রুপ সি-১: আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ ও সান মারিনো।
গ্রুপ সি-২: মন্টিনিগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস ও লাটভিয়া/জিব্রাল্টার।
গ্রুপ সি-৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো আইল্যান্ডস ও মলদোভা।
গ্রুপ সি-৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া ও লুক্সেমবার্গ/মাল্টা।

লিগ ‘ডি’
গ্রুপ ডি-১: লাটভিয়া/জিব্রাল্টার, লুক্সেমবার্গ/মাল্টা ও আন্দোরা।
গ্রুপ ডি-২: লিথুয়ানিয়া, আজারবাইজান ও লিচেনস্টেইন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
ব্রাজিল-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
এবার এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিল ফ্রান্স