ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে বড় সুসংবাদ দিল আইসিসি!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণের তালিকা চূড়ান্ত করেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে সরাসরি খেলার ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ। মূলত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সুবিধাজনক অবস্থানে থাকার কারণেই লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তদের দল এই সুযোগ পেয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তান নামিবিয়াকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করার সাথে সাথেই ২০২৮ বিশ্বকাপের এই সমীকরণটি চূড়ান্ত হয়ে যায়।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। এর মধ্যে ১২টি দল সরাসরি খেলার সুযোগ পাবে। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আগেই তাদের জায়গা নিশ্চিত করে রেখেছে। বাকি দলগুলোর মধ্যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ওঠা আটটি দল সরাসরি ২০২৮ সালের আসরের টিকিট পেয়েছে। এর বাইরে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও তিনটি দলকে সরাসরি খেলার সুযোগ দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

আরও পড়ুন

র‍্যাঙ্কিং বিবেচনার জন্য আইসিসি আগামী ৯ মার্চকে শেষ সময় বা ‘কাট-অফ ডে’ হিসেবে নির্ধারণ করেছে।

মজার ব্যাপার হলো, এই তারিখের আগে বাংলাদেশ, আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ডের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই। ফলে তাদের বর্তমান র‍্যাঙ্কিং পয়েন্ট কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর অবস্থানে রয়েছে। ১০ ও ১২ নম্বর অবস্থানে থাকা আফগানিস্তান ও আয়ারল্যান্ডও তাদের অবস্থান সুরক্ষিত থাকায় সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে। বাকি ৮টি দল নির্ধারিত হবে বিভিন্ন অঞ্চলের বাছাইপর্বের লড়াইয়ের মাধ্যমে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব নিশ্চিত করার মাধ্যমে সরাসরি ২০২৮ বিশ্বকাপের টিকিট পেয়েছে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। স্বাগতিক নিউজিল্যান্ডও সুপার এইটে ওঠায় তাদের কোটা আগেই পূরণ ছিল। এদিকে সুপার এইট থেকে বাদ পড়লেও স্বাগতিক কোটায় অস্ট্রেলিয়ার অংশগ্রহণ নিশ্চিত।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল