বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর এই চুক্তিতে এবার ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন, যা আগের চুক্তির ২২ জন থেকে বেড়েছে।
এবারের চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরি নেই। চারটি গ্রেডে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে, এবং কোনো ক্যাটাগরিতে পারিশ্রমিক বাড়ানো হয়নি।
গ্রেড এবং পারিশ্রমিক
এ গ্রেড: মাসিক ৮ লাখ টাকা, নাজমুল হোসেন শান্ত,লিটন কুমার দাস,তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ।
বি গ্রেড: মাসিক ৬ লাখ টাকা, মুশফিকুর রহিম,মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান,তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ,নাহিদ রানা, সাদমান ইসলাম,তানজিদ হাসান তামিম,রিশাদ হোসেন,শেখ মেহেদী হাসান।
সি গ্রেড: মাসিক ৪ লাখ টাকা,সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব
ডি গ্রেড: মাসিক ২ লাখ টাকা-পারভেজ হোসেন ইমন,সাইফ হাসান,নাঈম হাসান,তানভীর ইসলাম,হাসান মুরাদ,নুরুল হাসান সোহান, শামীম হোসেন
চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। আবার চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন। আগের চুক্তি থেকে কোনো ক্রিকেটার বাদ পড়েননি।
এবারের কেন্দ্রীয় চুক্তি ক্রিকেটারদের নিরাপত্তা এবং পারিশ্রমিক নিশ্চিত করার পাশাপাশি জাতীয় দলের শক্তি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
আরটিভি/এসকে





