ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম
ছবি: সংগৃহীত

২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে দুই দেশের ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে বিসিবি। প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া মিললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এই সিরিজ আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ।

এর আগে শুক্রবার পাকিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে সিরিজটির সময়সূচি নিয়ে নাকভির দেওয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বিসিবি।

এ বিষয়ে আলোচনার সঙ্গে যুক্ত বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, ২০২৭ এশিয়া কাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের বোর্ডই প্রস্তাবটিতে বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।

তবে এখনই সিরিজটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তাঁর ভাষ্য, প্রস্তাবটি এখনো বিবেচনাধীন। সিরিজে অংশ নেওয়ার বিষয়ে দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।

সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। এর আগে সর্বশেষ ২০১৬ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত সেই আসরে রানার্সআপ হয়েছিল স্বাগতিকরা।

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অধীনে এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারলে বড় আসরের প্রস্তুতিতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: ক্রিকবাজ।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে চলমান বিতর্কে এবার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন এই পেসার।
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
ইনিংস ব্যবধানের হার এড়াতে পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় লিড নিতে পারেনি বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়েছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
ক্রিকেটে বল টেম্পারিংয়ের প্রসঙ্গ উঠলেই সামনে আসে ২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপার-কাণ্ড’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ঘটনায় নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা।
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর
৭০ রানে ৫ উইকেট তুলে নিয়ে শুরুটা দারুণ করেছিল ভারত। তবে দিন শেষে তাদের সেই হাসি মিলিয়ে গেছে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের ১৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে।
লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর
স্যান্ডপেপার বিতর্কে এবার মুখ খুললেন ব্যানক্রফট
২০১৮ সালের কেপটাউন টেস্টে আলোচিত স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ক্যামেরন ব্যানক্রফট।
স্যান্ডপেপার বিতর্কে এবার মুখ খুললেন ব্যানক্রফট
আরও পড়ুন
চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ 
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা