ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দ্য হান্ড্রেডের নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটারের নাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ এএম
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে নাম দিয়েছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ৭১০ জন ক্রিকেটারের মধ্যে থেকে দল গুছিয়ে নেবে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, জাকের আলী, সাইফ হাসানসহ একঝাঁক তারকা। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে রয়েছেন মুস্তাফিজুর রহমান, যার ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড।

বিগ ব্যাশ লিগে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন পরের ক্যাটেগরিতে আছেন, তার ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। ৫০ হাজার পাউন্ড ক্যাটেগরিতে কোনো বাংলাদেশি ক্রিকেটার জায়গা পাননি।

৩১ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ক্যাটেগরিতে নাম রয়েছে একঝাঁক বাংলাদেশের। তাদের মধ্যে আছেন: নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা, মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান, সৌম্য সরকার।

আরও পড়ুন

আগামী ১২ মার্চ দ্য হান্ড্রেডের নিলাম অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে ২১ জুলাই এবং চলবে ১৬ আগস্ট পর্যন্ত। উল্লেখযোগ্য, এই ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাননি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় শেষ মুহূর্তে এসে নতুন তথ্য সামনে এসেছে। আদালতের নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত ছিল এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
ব্যাট হাতে ছোট্ট অবদান, বল হাতে বিধ্বংসী বোলিং অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
আরও পড়ুন
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
রংপুর মেডিকেল থেকে ব্রুকলিনে বাংলাদেশি চিকিৎসক সায়েরা হক
বাংলাদেশি শিক্ষার্থীদের বড় সুযোগ দিল যুক্তরাষ্ট্র, আবেদন শেষ ২৩ সেপ্টেম্বর
টানা চারবার যুক্তরাষ্ট্রের ‘ক্যাসল কনলি টপ ডক্টর’  বাংলাদেশি বংশোদ্ভূত ডা. মঞ্জুর মোর্শেদ