ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শীর্ষস্থান মজবুত করতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম
ছবি: সংগৃহীত

লা লিগার শীর্ষস্থান আরও দৃঢ় করতে আজ রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ওসাসুনা। শনিবার (২১ ফেব্রুয়ারি) ম্যাচটি অনুষ্ঠিত হবে ওসাসুনার ঘরের মাঠ এল সাদার স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে রাত সাড়ে ১১টায়।

মৌসুমের শুরু থেকে দীর্ঘ সময় বার্সেলোনা লা লিগার শীর্ষে থাকলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে দৃশ্যপট বদলে গেছে। সুযোগ কাজে লাগিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে লস ব্ল্যাঙ্কোস, সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচই এখন রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ। নতুন কোচের কৌশলে দলটি খেলছে আক্রমণাত্মক ফুটবল। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম রিয়ালকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।

অন্যদিকে, ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে থাকা ওসাসুনা শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে। তবে সাম্প্রতিক ফর্ম একেবারে খারাপ নয় শেষ পাঁচ ম্যাচে হারের মুখ দেখেনি দলটি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে চমক দেখাতে চায় তারা।

আরও পড়ুন

তবে পরিসংখ্যান স্পষ্টভাবেই রিয়ালের পক্ষে। লিগে শেষ আট ম্যাচে অপরাজিত তারা। দুই দলের মুখোমুখি ৪০ ম্যাচের মধ্যে ২৮টিতেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, ড্র হয়েছে ৯টি ম্যাচে।

ম্যাচের আগে ইনজুরি দুশ্চিন্তাও নেই রিয়াল শিবিরে। সবকিছু ঠিক থাকলে, বড় কোনো অঘটন না ঘটলে, এই ম্যাচে জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে লস ব্ল্যাঙ্কোস।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’