ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালকে বিদায় করে শেষ আটে চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ এএম
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালকে স্তব্ধ করেছে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউন। কারাবাও কাপের শেষ ষোলোর ম্যাচে ফ্লিটউড টাউনের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিয়েছে গানাররা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফ্লিটউডের হাইবারি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। এই জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিগ টুতে খেলা দলটি।

ম্যাচের ২১ মিনিটে অ্যারন লুপালো-বির গোলে এগিয়ে যায় ফ্লিটউড। প্রথমার্ধে আর কোনও গোল না হওয়ায় পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা।

৫০ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের গোলে সমতায় ফেরে গানাররা। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে জয়সূচক গোলের দেখা পায়নি তারা।

ম্যাচের শেষ দিকে আরও চাপে পড়ে আর্সেনাল। ৮৫ মিনিটের দিকে ফ্লিটউডের হ্যারিসন নিলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের ১৬ বছর বয়সী ফুটবলার ম্যাক্স ডাউম্যান। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে।

নির্ধারিত সময়ে সমতা না ভাঙায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ফ্লিটউডের পাঁচটি শটই জালে পাঠান খেলোয়াড়েরা। অন্যদিকে আর্সেনালের হয়ে ব্রুনো গিমারায়েসের নেওয়া চতুর্থ শটটি ঠেকিয়ে দেন ফ্লিটউড গোলরক্ষক জে লিঞ্চ।

এরপর পঞ্চম শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন কনর হগি। ৫-৩ ব্যবধানের এই জয়ে আনন্দে মেতে ওঠেন ফ্লিটউডের সমর্থকেরা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে রোববার (১৫ নভেম্বর) মারা গেছেন ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাপানের কাছে হারের ক্ষত ভুলে জয়ে ফিরতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের মুখোমুখি হবে সেলেসাওরা।
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
ব্রাজিলের জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো দেখছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামতে চান সান্তোসের এই তারকা।
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
নেশনস লিগ / নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
নেশনস লিগের প্রথম দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করেছিল জার্মানি। তবে দ্বিতীয় দেখায় নিজেদের পুরোনো রূপে ফিরে ডাচদের ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার (১৬ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪১ মিনিটে উইঙ্গার স্কেরহান্টের গোলে এগিয়ে যায় ক্লপের দল। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লোরিয়ান ভার্টজের গোল। স্কোর ২-০। এরপর ৬৫ মিনিটে স্ক্লোটারব্যাক আরেক গোল করে দলকে আরও এগিয়ে নেন। এরপর ৭১ ও ৭৮ মিনিটে আরও দুইবার নেদারল্যান্ডসের জাল স্পর্শ করেন জার্মানরা। এই গ্রুপে শুরু থেকেই শীর্ষে ছিল জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডস। তবে শেষ ম্যাচে জার্মানদের কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ডাচরা। গ্রুপ এ-২ এর খেলায় ইয়ুর্গেন ক্লপের দল তিনে থেকে মাঠে নামে। কিন্তু ম্যাচ শেষে তারা গ্রিস ও নেদারল্যান্ডসকে টপকে শীর্ষে উঠে গেল। তিন দলই ১১ পয়েন্ট নিয়ে শেষ করেছে গ্রুপের খেলা।  আরটিভি/এসআর
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে আজকের খেলা