এবার মাদরাসা ক্রিকেট টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৫৪ পিএম


এবার মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি
ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেটের পাইপ লাইন মজবুত করতে মরিয়া হয়ে উঠেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর মাদরাসা ক্রিকেট টুর্নামেন্ট চালুর কথা জানিয়েছিলেন তিনি। এবার সেই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন বিসিবির পরিচালক আসিফ আকবর।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) নতুন করে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। নতুন দায়িত্ব গ্রহণের পরই তিনি ক্রিকেটকে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। 

আরও পড়ুন

আসিফ আকবর বলেন, আমরা আগামী মাস থেকেই স্কুল ক্রিকেট এবং মাদরাসা ক্রিকেট শুরু করে দেব। এরপর শুরু হবে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটও। আমাদের অনেক খেলোয়াড় ও কোচই মাদরাসায় পড়াশোনা করেছেন। 

‘আফগানিস্তান, পাকিস্তান ও ভারতেও দেখবেন মাদরাসা থেকে অনেক খেলোয়াড় উঠে আসছে। মাদরাসার বড় বড় মাঠও আছে, তাই আমাদের লক্ষ্য ক্রিকেটকে বয়সভিত্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া।’

তিনি আরও বলেন, ছেলেদের পরীক্ষা-পরীক্ষা থাকে, সেগুলো দেখে আমরা সূচি ঘোষণা করব।

আরটিভি/এসআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission