নারী বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ১০ লাখ, পাচ্ছেন কারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২০ পিএম


নারী বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ১০ লাখ, পাচ্ছেন কারা
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আগামী ৪ এপ্রিল প্রথমবারের মতো পর্দা উঠতে যাচ্ছে নারী বিপিএলের। এই টুর্নামেন্টকে সামনে রেখে স্থানীয় ক্রিকেটারদের পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেখানে সর্বোচ্চ ‘আইকন’ ক্যাটাগরিতে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এই তালিকায় রয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও ব্যাটার সোবহানা মোস্তারি। এই তিনজনই তিন দলের নেতৃত্ব দেবেন।

এছাড়া ‘এ’ ক্যাটাগরিতে থাকা ৬ ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির জন্য ৫ লাখ এবং ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা যথাক্রমে ৩ লাখ ও দেড় লাখ টাকা করে পাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ মার্চ প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে প্রতিটি দলকে অন্তত ৪ জন করে খেলোয়াড় স্কোয়াডে রাখতে হবে এবং ম্যাচের একাদশে অন্তত ২ জন বিদেশি খেলানো বাধ্যতামূলক। বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক কাঠামো ক্যাটাগরি ভেদে ৩ হাজার থেকে ৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।

ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে সরাসরি চুক্তিতেও বিদেশি ক্রিকেটার ভেড়াতে পারবে। এরই মধ্যে বিসিবিতে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে ৩০ লাখ টাকা জমা দিয়ে দল নিতে আগ্রহ দেখিয়েছে নাবিল গ্রুপ।

আর টুর্নামেন্টের পর্দা নামবে ১৪ এপ্রিল নববর্ষের দিন। দুই ভেন্যুতে হবে তিন দলের টুর্নামেন্ট। ভেন্যু হিসেবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম বেছে নিয়েছে বিসিবি। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission