২০২৬ থেকে ২০২৯ পর্যন্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চার আসরের জন্য ২ হাজার ৬১১ কোটি রুপিতে সম্প্রচার স্বত্ব কিনেছে ওয়ালি টেকনোলজিস।
আগামী মার্চে শুরু হতে যাওয়া ২০২৬ মৌসুম থেকেই কার্যকর হবে নতুন চুক্তি। এবার থেকে টিভি ও ডিজিটাল—দুই প্ল্যাটফর্মেই স্বত্ব থাকবে ওয়ালির হাতে।
এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, ওয়ালি একই সঙ্গে রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির মালিকানার সঙ্গেও যুক্ত। চুক্তির মূল্যবৃদ্ধির পেছনে বড় কারণ ম্যাচসংখ্যা বৃদ্ধি। ছয় থেকে আট দলে পরিণত হওয়ায় ম্যাচ বেড়ে ৩৪ থেকে ৪৪টি হয়েছে। তবে শুধু ম্যাচ বাড়াই নয়, প্রতি ম্যাচের গড় মূল্যও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
এর আগের চক্রে যেখানে প্রতি ম্যাচের মূল্য ছিল ১২ কোটি ২০ লাখ রুপি। এবার সেটি ২১ শতাংস বৃদ্ধি পেয়ে দাঁড়িয়ে ১৪ কোটি ৮০ লাখ রুপিতে।
এর আগে চলতি বছরের নিলামেও তিনটি নতুন দলের মূল্য ছিল আকাশছোঁয়া। মুলতান সুলতানস যা এখন ‘পিন্ডি’ নামে পরিচিত, ১০ বছরের জন্য বছরে ২৪৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে, যা লিগের বাণিজ্যিক সম্ভাবনার শক্ত বার্তা দেয়। পিএসএলের আগামী মৌসুম শুরু হবে ২৬ মার্চ, ফাইনাল ৩ মে।
আরটিভি/এসআর




