মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মাঝেই অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ইরানের নারী ফুটবল দল নিচ্ছে অন্য এক লড়াই। লক্ষ্য এএফসি নারী এশিয়ান কাপ এবং ২০২৭ সালের নারী বিশ্বকাপে টিকিট নিশ্চিত করা।
দলটি সোমবার (২ মার্চ) দক্ষিণ কোরিয়া এর বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। এটি ইরানের দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপ অংশগ্রহণ। ২০২২ সালে প্রথমবার অংশ নেয়া দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।
সংবাদ সম্মেলনে কোচ মারজিয়া জাফরি ও অধিনায়ক জাহরা গানবারি দলের প্রস্তুতি নিয়ে জানালেন। যদিও সাংবাদিকরা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর মৃত্যুর পর দলের মানসিক অবস্থা জানতে চেয়েছিলেন, এএফসি তাদের মাঝে মধ্যে থামিয়ে শুধুই খেলাধুলা নিয়ে প্রশ্ন চালানোর নির্দেশ দেন।
কোচ জাফরি বলেন, দেশের লিগে খেলে মেয়েরা প্রস্তুত হয়েছে। তারপর কয়েকটি ক্যাম্প করে আমরা অস্ট্রেলিয়ায় এসেছি। আশা করি কাল একটি দারুণ ম্যাচ উপহার দিতে পারব। অধিনায়ক গানবারি যোগ করেন, “আমাদের প্রস্তুতি ভালো। দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া বা ফিলিপাইন সবই শক্তিশালী, তবে আমরা বিশ্বকাপে যাওয়ার লক্ষ্যেই লড়ব।
ফিফা র্যাঙ্কিংয়ে ইরান ৬৮ নম্বরে, তাদের গ্রুপে দক্ষিণ কোরিয়া (২১), অস্ট্রেলিয়া (১৫) ও ফিলিপাইন (৪১) রয়েছে।
সংবাদ সম্মেলনের পর গোল্ড কোস্ট স্টেডিয়ামে নামার সময় ইরানী খেলোয়াড়দের মধ্যে উদ্বেগের ছাপ দেখা যায়নি। একে অপরের সঙ্গে ছবি তুলে হাসি-মজা করছিলেন তারা। তবে দেশ থেকে ভেসে আসা উত্তেজনা ও সংঘর্ষের খবরের আড়ালে ফুটবলই যেন তাদের একমাত্র আশ্রয়।
আরটিভি/এসকে




