ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

রোজা রাখা কঠিন, ইংল্যান্ড পেসার কবির আলী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে রোজা রেখে দৈনন্দিন কাজ সামলানো কঠিন হলেও সঠিক প্রস্তুতি ও সচেতনতা থাকলে তা সম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক ইংল্যান্ড পেসার কবির আলী।

সম্প্রতি বিবিসি রেডিও ল্যাঙ্কাশায়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে কবির আলী বলেন, রোজা রাখা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তবে তরল গ্রহণের বিষয়ে সচেতন থাকলে দিনটা পার করা যায়। আমি সবসময় দই এবং প্রচুর পানি খাওয়ার চেষ্টা করতাম, যাতে সারাদিন শক্তি ধরে রাখা যায়, বলেন তিনি।

২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলেছেন ৪৫ বছর বয়সী এই সাবেক পেসার। খেলোয়াড়ি জীবনের শেষ দিকে তিনি দুই মৌসুম কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেন। সম্প্রতি সেই ক্লাবেই বোলিং কোচ হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

কবির আলী জানান, ব্যস্ত দিন হলে রোজা রাখা আরও কঠিন হয়ে ওঠে। তবে ক্লাবের কোচিং স্টাফ ও খেলোয়াড়রা বিষয়টি বোঝেন এবং সহানুভূতিশীল আচরণ করেন।

তারা জানে আপনি রমজান পালন করছেন, তাই অপ্রয়োজনীয় চাপ দেয় না। একই সঙ্গে নিজেকেও দায়িত্বশীল হতে হয়, যোগ করেন তিনি।

রমজান মাসে বিশ্বের মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা।

আরও পড়ুন

নতুন দায়িত্ব নিয়ে কবির আলী বলেন, ল্যাঙ্কাশায়ারে তরুণ বোলারদের একটি সম্ভাবনাময় দল রয়েছে। তাদের সঙ্গে কাজ করতে তিনি উচ্ছ্বসিত এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে আরও এগিয়ে নিতে চান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়
উয়েফা নেশনস লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়
ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোলের তাণ্ডব
উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে তাদেরই মাঠে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। রিজেকায় শনিবার অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে থমাস টুখেলের দল।
ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোলের তাণ্ডব
মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
লিওনেল মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোর বিপক্ষে গোল উৎসবে মেতেছে আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ঐতিহাসিক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক হালি গোল খেল ভারত
সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত ঐতিহাসিক এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। ‘ব্লু টাইগার্স’দের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সেলেসাওরা। শনিবার (৩ অক্টোবর) রাত আটটায় অনুষ্ঠিত হয় ফিফার অন্তর্ভুক্ত এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ব্রাজিল। ভারতও সমান তালে পাল্লা দিতে থাকে। তবে লক্ষ্যভেদ করতে পারছিলো না কেউই। অবশেষে ২৮ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। এস্তেভাও একাই বল নিয়ে ঢুকে পড়ে বক্সের ডানদিক থেকে জোড়ালো শটে গোল করেন। বল ভারতীয় গোলরক্ষকের হাতে লাগলেও শটের গতির কারণে তিনি সেটা ধরে রাখতে পারেননি। প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের পর আরও একটি সুযোগ পায় ব্রাজিল। তবে পেদ্রোর নেওয়া শট বারপোস্টে লেগে ফিরে আসে। তবে সেই ভুল শোধরাতে বেশি সময় নেননি তিনি। ৪২তম মিনিটে জোড়ালো এক শটে লক্ষ্যভেদ করেন এ ফ্লামেঙ্গো স্ট্রাইকার। জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর আগের মতোই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ল্যাটিন আমেরিকানরা। তবে ব্যবধান বাড়াতে বেশ বেগ পেতে হয় তাদের। মোটামুটি ভালো রক্ষণভাগের পরিচয় দেয় স্বাগতিক নীল শিবির। পেদ্রোর অ্যাসিস্টে ৫৮ মিনিটে বক্সের বাঁদিক দিয়ে ঢুকে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের হয়ে এর আগে মাত্র একটি ম্যাচ খেলা স্যামুয়েল লিনো। ৬০ থেকে ৮০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু রায়ান উইলিয়ামস-মানভির সিংরা গোলরক্ষককে অনেকটাই একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। ইনজুরি টাইমে আরও এক গোল করে গোলের হালি পূরণ করেন লিনো। ভারতও চেষ্টা করে তবে ব্রাজিলের রক্ষনভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) একই মাঠে আরেক দক্ষিণ আমেরিকান দল ও দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মোকাবিলা করবে ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। আরটিভি/টিআর
ঐতিহাসিক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক হালি গোল খেল ভারত
আরও পড়ুন
এবার জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার গুল ফিরোজা
১০ মহররমের বিশেষ মর্যাদার আসল কারণ
ইবাদতে মশগুল থেকে দিনটি পালনের পরামর্শ
আশুরার রোজা একদিন রাখা যায় না কেন?