ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের আগে ইনজুরিতে নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিলের জার্সি গায়ে চাপাননি নেইমার জুনিয়র। প্রায় ২৯ মাস পর চলতি মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য সেলেসাওদের প্রাথমিক দলে ডাকও পেয়েছিলেন তিনি। কিন্তু দলে ডাক পাওয়ার পর আবার ইনজুরিতে পড়লেন এই তারকা ফরোয়ার্ড।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত ফুটবল বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশনে মাঠে নামবে ব্রাজিল। এর প্রস্তুতির অংশ হিসেবে ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

এ দুটি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ৩৪ বছর বয়সী নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন সান্তোস ফরোয়ার্ড। এমনটা হলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার বিশ্বকাপে খেলার স্বপ্নও কার্যত শেষ হয়ে যেতে পারে।

আরও পড়ুন

বুধবার (১১ মার্চ) সকালে ব্রাজিলের শীর্ষ লিগ সিরি'আয় মিরাসলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। এই ম্যাচ মাঠে বসে নেইমারের ফিটনেসের সবশেষ অবস্থা দেখতে চেয়েছিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি। কিন্তু সমস্যা হলো, মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় এই ম্যাচে মাঠেই নামা হয়নি নেইমারের।

এদিকে, আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য আগামী ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে নেইমার মাঠে ফিরলেও সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না ব্রাজিল কোচ। ফিটনেসের ব্যাপারে কোচকে আশ্বস্ত করতে না পারলে চূড়ান্ত দলে জায়গা হবে না এই তারকা ফরোয়ার্ডের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের