ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়। তবে এমন গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর আয়োজিত একটি বিশেষ ব্যক্তিগত অনুষ্ঠানে নেইমারের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটান ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তা ভার্জিনিয়া। সাংবাদিক ফ্যাবিয়া অলিভেইরার বরাতে টিওয়াইসি স্পোর্টসের প্রাথমিক প্রতিবেদন এবং মেত্রোপোলিস ওয়েবসাইটে এ বিষয়ে খবর প্রকাশিত হয়।

প্রতিবেদনগুলোতে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দাবি করা হয়, ওই অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে ছিল কঠোর নিয়ন্ত্রণ। এমনকি অতিথিদের মোবাইল ফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা ছিল। অনুষ্ঠানে নেইমারের কোলে বসেছিলেন ভার্জিনিয়া এবং দুজনকে একসঙ্গে নাচতেও দেখা গেছে বলে দাবি করা হয়। এ ছাড়া মাইক্রোফোনে ভার্জিনিয়াকে বন্ধুদের দেওয়া ডাকনাম ‘ভাইপার’ বলে সম্বোধন করেন নেইমার। দুজনেই প্রচুর পরিমাণে মদ পান করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এসব খবর প্রকাশ্যে আসার পরই গুঞ্জন অস্বীকার করে নেইমার ও ভার্জিনিয়ার পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়। ভার্জিনিয়ার প্রতিনিধির পাঠানো বিবৃতিতে প্রতিবেদনগুলোর দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গুঞ্জনের মুখে পড়ার অভিজ্ঞতা তার জন্য নতুন নয় বলেও জানানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নেইমার। গুঞ্জনে বিরক্তি প্রকাশ করে তিনি লেখেন, ‘কোনো একজনের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে শুরু করেছে। আমি এটি প্রত্যাখ্যান করছি। এমন এক সময়ে বাস করা সত্যিই দুঃখজনক, যখন মানুষ সত্যের চেয়ে পরিচিত নাম ও খ্যাতিকে কেন্দ্র করে গড়ে ওঠা আলোচনায় বেশি আগ্রহী। আমার দল ইতিমধ্যে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। কিন্তু বিষয়টির অবসান ঘটাতে আমি নিজে থেকে মুখ খোলাটা জরুরি মনে করেছি।’

নেইমার আরও লেখেন, ‘আমি সাধারণত এমন সব গল্প তৈরি হলে কিছু করি না। কিন্তু তারা এবার সব সীমা ছাড়িয়ে গেছে। এখন আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’

এভাবেই ভার্জিনিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ব্রাজিলিয়ান তারকা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে রোববার (১৫ নভেম্বর) মারা গেছেন ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাপানের কাছে হারের ক্ষত ভুলে জয়ে ফিরতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের মুখোমুখি হবে সেলেসাওরা।
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
ব্রাজিলের জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো দেখছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামতে চান সান্তোসের এই তারকা।
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
নেশনস লিগ / নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
নেশনস লিগের প্রথম দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করেছিল জার্মানি। তবে দ্বিতীয় দেখায় নিজেদের পুরোনো রূপে ফিরে ডাচদের ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার (১৬ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪১ মিনিটে উইঙ্গার স্কেরহান্টের গোলে এগিয়ে যায় ক্লপের দল। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লোরিয়ান ভার্টজের গোল। স্কোর ২-০। এরপর ৬৫ মিনিটে স্ক্লোটারব্যাক আরেক গোল করে দলকে আরও এগিয়ে নেন। এরপর ৭১ ও ৭৮ মিনিটে আরও দুইবার নেদারল্যান্ডসের জাল স্পর্শ করেন জার্মানরা। এই গ্রুপে শুরু থেকেই শীর্ষে ছিল জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডস। তবে শেষ ম্যাচে জার্মানদের কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ডাচরা। গ্রুপ এ-২ এর খেলায় ইয়ুর্গেন ক্লপের দল তিনে থেকে মাঠে নামে। কিন্তু ম্যাচ শেষে তারা গ্রিস ও নেদারল্যান্ডসকে টপকে শীর্ষে উঠে গেল। তিন দলই ১১ পয়েন্ট নিয়ে শেষ করেছে গ্রুপের খেলা।  আরটিভি/এসআর
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। এ ছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) টিভিতে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জোহানেসবার্গ টেস্ট, ৩য় দিন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বেলা ২টা, টি স্পোর্টস রাওয়ালপিন্ডি টেস্ট, ১ম দিন শ্রীলঙ্কা-পাকিস্তান সকাল ১০-৩০ মিনিট, টি স্পোর্টস ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত-পাকিস্তান রাত ৮টা, টি স্পোর্টস নেশনস লিগ ওয়েলস-পর্তুগাল রাত ১-৪৫ মিনিট, সনি টেন-৪ আরটিভি/এসআর
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার
অবসর নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন নেইমার