ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পিএসএলের নতুন ট্রফি ‘ইনফিনিটি ট্রফি’ উন্মোচন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরকে সামনে রেখে নতুন ট্রফি ‘ইনফিনিটি ট্রফি’ উন্মোচন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) করাচি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ঝকঝকে এই ট্রফিটি প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রদর্শন করা হয়।

লিগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে ট্রফিটির নির্মাণ প্রক্রিয়া ও নকশার ঝলক দেখায়। আধুনিক ও মার্জিত নকশার এই ট্রফিটি ক্রিস্টাল ও সোনালি কাঠামোর সমন্বয়ে তৈরি।

গোলাকার বেসের ওপর থেকে একটি লম্বা ও মসৃণ সোনালি কাঠামো ওপরে উঠেছে। এর মূল অংশে উল্লম্বভাবে বসানো হয়েছে ঝকঝকে ক্রিস্টাল, যা আলো পড়লে ট্রফিটিকে আরও উজ্জ্বল করে তোলে। দুই পাশে থাকা বাঁকানো সোনালি বাহু ওপরে উঠে প্রায় শীর্ষে এসে মিলেছে।

ট্রফির একেবারে ওপরে রয়েছে দৃষ্টিনন্দন চাঁদ-তারার নকশা, যা পাকিস্তানের জাতীয় পতাকার প্রতীক থেকে অনুপ্রাণিত। চাঁদের অংশে ছোট ছোট ক্রিস্টাল বসানো হয়েছে, আর তার ওপরে সামান্য উঁচুতে রয়েছে চকচকে ধাতব তারা যা পুরো ট্রফিটিকে এক প্রতীকী মুকুটের রূপ দিয়েছে।

ট্রফিটির নিচের অংশ সোনালি প্রলেপযুক্ত এবং এটি একটি কালো বৃত্তাকার পেডেস্টালের ওপর স্থাপন করা হয়েছে, যেখানে পিএসএলের ব্র্যান্ডিং প্রদর্শিত হয়েছে।

পোস্টের ক্যাপশন অনুযায়ী, মোট ১৮ জন কারিগর এই ট্রফিটি তৈরি করেছেন এবং সম্পূর্ণ করতে সময় লেগেছে প্রায় ২৬০০ ঘণ্টা।

এবারের আসরে মোট ৮টি দল অংশ নেবে, যার মধ্যে রয়েছে নতুন দুই দল পিন্ডিজ ও হায়দরাবাদ কিংসমেন। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর লাহোর কালান্দার্স নিজেদের মাঠে হায়দরাবাদ কিংসমেনের মুখোমুখি হবে।

আরও পড়ুন

নতুন সূচি অনুযায়ী, প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল প্লে-অফে উঠবে। প্লে-অফে থাকবে কোয়ালিফায়ার-১, এলিমিনেটর, কোয়ালিফায়ার-২ এবং ফাইনাল। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে গাদ্দাফি স্টেডিয়ামে ৩ মে। প্রয়োজনে ৪ মে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।

এবারের আসরে মোট ৬টি ডাবল-হেডার ম্যাচ থাকবে, যার মধ্যে তিনটি হবে গাদ্দাফি স্টেডিয়ামে। পিএসএলের ১১তম আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের ছয়টি ভেন্যুতে। এর মধ্যে ফয়সালাবাদ ও পেশোয়ার প্রথমবারের মতো পিএসএল ম্যাচ আয়োজন করবে। এছাড়া ম্যাচ হবে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতেও।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত
একযুগ পর তেরেসা ট্রফিতে নামছে রিয়াল মাদ্রিদ, দেখে নিন স্কোয়াড
পলিথিনের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’নিয়ে ভাইরাল কুকুরেয়া
সোনালী ট্রফি ছাড়াও যত টাকা পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন