ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মিরাজের পারফরম্যান্স নিয়ে যা বললেন মুশতাক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৮ এএম
মিরাজকে বোলিং অনুশীলন করাচ্ছেন মুশতাক আহমেদ। ছবি: বিসিবি

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হারলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে তার বেশ কিছু সিদ্ধান্ত প্রশ্ন উঠেছে। তবে মিরাজের পাশে দাঁড়িয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

তিনি বলেন, আমি মনে করি না মিরাজ সেইফ খেলছে, কারণ সে অনেক ভালো বল করছে। গত ম্যাচে অনেক ভালো বল করেছে। ভালো ফর্মে থাকলে আপনি নিজেকে সুরক্ষিত রাখার কথা ভাববেন না।

মিরাজ পেসারদের ওপর বেশি আস্থা রেখেছিলেন বলেও মন্তব্য করেন স্পিন কোচ। তার ভাষ্য, মাজ সাদাকাত যখন ক্রিজে ছিল, তখন বলে গতি ছিল আর সুইং করছিল। অনেক পজিটিভ ক্রিকেট খেলেছে মাজ। মিরাজ হয়ত ভেবেছে আমি একটু পর আসি, তখন পেস বোলারদের ওপর আস্থা রেখেছে। কখনো পরিকল্পনা কাজে আসবে, কখনো আসবে না।

আরও পড়ুন

মিরাজ কঠোর পরিশ্রম নিয়ে মুশতাক বলেন, গত কিছু দিন মিরাজ অনেক পরিশ্রম করেছে। কিছু ড্রিল করেছি। ২ দিন আগে সে ব্যাট করতে যাচ্ছিল, বলেছি না মাই ডিয়ার, তুমি লম্বা স্পেলে বোলিং প্র্যাকটিস করো। সে এটা বুঝতে পেরেছে এবং লম্বা স্পেল করেছে। অফ স্পিনার হিসেবে আপনাকে বল ঘুরাতে হবে। মিরাজকে কৃতিত্ব দিতে হবে, স্পিন বোলিং কোচ হিসেবে আমার পয়েন্ট সে ধরতে পেরেছে। সে ভালো করছে।

ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে তিনি বললেন, দক্ষিণ আফ্রিকার কথা মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি। চ্যালেঞ্জিং হতে পারে, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলে কিছু ক্ষেত্রে আপনাকে অমন কন্ডিশন তৈরি করেই খেলতে হবে, প্রস্তুত হতে হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
মিরাজকে টপকে দুইয়ে রাজা
ম্যাচসেরা পারফরম্যান্সে সিপিএলে অভিষেক রাঙালেন মিরাজ
বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ বার্তা শান্ত-তাসকিন-মিরাজের
অভিষেকেই সিপিএলে মিরাজের বাজিমাত