ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পিএসএলে ডাক পেলেন শরিফুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১০:৩৩ এএম
ছবি: সংগৃহীত

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একাদশ আসরের জন্য বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে দলে নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ক্রীড়া মাধ্যম জিও সুপার এবং দলটির নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম।

সোমবার (১৬ মার্চ) এক পোস্টে পেশোয়ার জালমি শরিফুলকে স্বাগত জানায়। সেখানে দলীয় জার্সিতে তাকে একটি অ্যানিমেটেড পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়। ক্যাপশনে লেখা হয়, তোমার আগমনে ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো। বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম হলুদ ঝড় তুলতে প্রস্তুত।

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন শরিফুল। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট, ৪০টি ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটেও তার অভিজ্ঞতা উল্লেখযোগ্য। ১৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯৫টি উইকেট শিকার করেছেন তিনি। তার বোলিং গড় ২২.২৭ এবং ইকোনমি রেট ৮.২২।

বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম নির্ভরযোগ্য বোলার শরিফুল। এই আসরে ৬০ ইনিংসে ৮৭টি উইকেট নিয়ে তিনি শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পিএসএলের এবারের আসর। এই প্রথমবারের মতো এই লিগে খেলতে যাচ্ছেন শরিফুল ইসলাম।

এর আগে একই দিনে পেশোয়ার জালমি উদীয়মান পেসার মুহাম্মদ বাসিতকেও দলে ভিড়িয়েছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন দলটি নতুন মৌসুমকে সামনে রেখে তাদের স্কোয়াড আরও শক্তিশালী করছে।

আরও পড়ুন

উল্লেখ্য, এবারের পিএসএলে প্রথমবারের মতো আটটি দল অংশ নেবে এবং পাকিস্তানের ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পেশোয়ার জালমি তাদের অভিযান শুরু করবে ২৮ মার্চ।

পিএসএল একাদশ আসরে পেশোয়ার জালমির স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), সুফিয়ান মুকিম, আবদুল সামাদ, আলি রাজা, অ্যারন হার্ডি, আমির জামাল, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আবদুল সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মির্জা তাহির বেগ, শাহনওয়াজ দাহানি, ফারহান ইউসুফ, মুহাম্মদ বাসিত ও শরিফুল ইসলাম।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
চোট কাটিয়ে ফিরেই শরিফুলের রেকর্ড বোলিং
উইজডেনের পিএসএল সেরা একাদশে জায়গা পেলেন এক বাংলাদেশি
পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলেন নাহিদ রানা
পিএসএলের এবারের আসরে কে কোন পুরস্কার জিতলেন?