পাকিস্তান ও ইসরায়েলের শাসনের মধ্যে কোনো পার্থক্য নেই: নাভিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৫:৪৩ পিএম


পাকিস্তান ও ইসরায়েলের শাসনের মধ্যে কোনো পার্থক্য নেই: নাভিন
নাভিন-উল-হক। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কাবুলের হাসপাতালে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, এতে প্রায় ৪০০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের পেসার নাভিন-উল-হকসহ একাধিক ক্রিকেটার।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে নাভিন-উল-হক লেখেন, ‘ইসরায়েল ও পাকিস্তানি শাসনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া কঠিন।’

নাভিন একা নন, পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছেন আফগানিস্তানের আরও কয়েকজন ক্রিকেটার। রশিদ খান ও মোহাম্মদ নবী আগেই এ ধরনের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছিলেন। অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইও হামলার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আফগান সরকারের উপমুখপাত্রের তথ্য অনুযায়ী, রাজধানী কাবুলে মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও আড়াই শতাধিক মানুষ হতাহত হয়েছেন বলে জানা গেছে। 

আরও পড়ুন

মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় সময় রাত ৯টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যখন রমজানের ইফতারের পর অনেক মানুষ বাইরে ছিলেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

বিজ্ঞাপন

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় হাসপাতালের প্রায় সব অংশ ধ্বংস হয়ে গেছে।

তবে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় এই অভিযোগকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে দাবি করে জানিয়েছে, তারা কেবল সশস্ত্র গোষ্ঠীর অবস্থানে হামলা চালিয়েছে।

এর আগে গত সপ্তাহেও পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে কাবুল, যেখানে চারজন নিহত হয়। জবাবে পাকিস্তানের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করে আফগানিস্তান। 

ফেব্রুয়ারি থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারের বিরুদ্ধে ‘খোলামেলা যুদ্ধ’ ঘোষণা করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

আরটিভি/এসআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission