ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি : সংগৃহীত

পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। তাফতান সীমান্ত দিয়ে এলপিজি সরবরাহ বন্ধ থাকায় দেশটির বিভিন্ন এলাকায় প্রতি কেজি গ্যাসের দাম বেড়ে ৭০০ রুপি পর্যন্ত উঠেছে।

এদিকে সরকার নির্ধারিত এলপিজির দামও প্রতি কেজিতে ১৪ রুপি বাড়িয়ে ২৯৪ রুপি করা হয়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস পাওয়া যাচ্ছে না।

বেলুচিস্তানের কোয়েটাসহ বিভিন্ন এলাকায় প্রতি কেজি এলপিজি বিক্রি হচ্ছে ৫৩০ থেকে ৭০০ রুপিতে। করাচি ও লাহোরে দাম ৫২০ থেকে ৫৮০ রুপি। আর পেশোয়ারে প্রতি কেজি গ্যাসের দাম ৬০০ থেকে ৬৫০ রুপি।

লাহোরের ভোক্তারা জানিয়েছেন, সরকার নির্ধারিত দাম ২৯৪ রুপি হলেও দোকানগুলোতে প্রতি কেজি এলপিজি ৫৫০ থেকে ৬০০ রুপিতে বিক্রি হচ্ছে। তারা দাম কমাতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

লাহোরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তার কারণে তেল ও গ্যাসের দামে প্রভাব পড়েছে।

তিনি বলেন, গত ছয় মাসে পাকিস্তান সফলভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছে। দেশে পেট্রোলিয়াম পণ্যের দাম নির্ধারণে স্বচ্ছ ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মালিক জানান, কাতার থেকে গ্যাস সরবরাহ আসছে। আগামী ডিসেম্বর ও জানুয়ারিতেও পর্যাপ্ত গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। এ ছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ভর্তুকি মূল্যে পেট্রোল সরবরাহ করছে বলেও জানান।

এদিকে পাকিস্তান এলপিজি মার্কেটার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আলী হায়দার জানিয়েছেন, এলপিজির মূল্য নির্ধারণসংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

তার দাবি, প্রস্তাবিত নীতি কার্যকর হলে এলপিজির দাম ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই নীতিটি তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আলী হায়দার বলেন, এলপিজির দাম বাড়লে ব্যবসায়ী ও ভোক্তা—উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন। এ কারণে তিনি এলপিজি খাতের ওপর সরকারি নিয়ন্ত্রণ শিথিল করে বাজারকে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: জিও নিউজ

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকটক তারকার মেহেদি অনুষ্ঠানে উপচে পড়া ভীড়, পদদলিত হয়ে বহু হতাহত
ওই টিকটকারের নাম মুহাম্মদ আনসার জাট। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মিস্টার পাতলো’ নামে পরিচিত।
টিকটক তারকার মেহেদি অনুষ্ঠানে উপচে পড়া ভীড়, পদদলিত হয়ে বহু হতাহত
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তার ছেলে সুলাইমান খান।
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান
পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান
সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচার, আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!
ভারত-পাকিস্তান সীমান্তে বলিউডের নতুন সিনেমা উড়তা তীর-এর প্রচারে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খান।
সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচার, আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!
আরও পড়ুন
এলপিজির সঙ্গে বাড়ানো হলো অটোগ্যাসের দামও
এলপিজির দামে ফের বড় লাফ
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ