ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আমিরকে পেছনে ফেলে মোস্তাফিজের বিশ্বরেকর্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আইপিএল থেকে কলকাতা ছেড়ে দিলেও পিএসএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন মোস্তাফিজুর রহমান। মুলতানের বিপক্ষে জোড়া উইকেট তুলে নিয়ে দলকে জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছেন এই টাইগার পেসার। সেই সঙ্গে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁ-হাতি পেসারদের মধ্যে এখন সবচেয়ে বেশি উইকেট মোস্তাফিজের। নামের পাশে ৪১৪ উইকেট নিয়ে মুলতানের বিপক্ষে ম্যাচ শুরু করেছিলেন মোস্তাফিজ। সাহিবজাদা ফারহানকে শিকার করে আমিরের পাশে নাম লেখান এই কাটার মাস্টার।

এরপর শান মাসুদকে শিকার করে আমিরকে ছাড়িয়ে এককভাবেই শীর্ষস্থান নিজের করে নেন তিনি। এর ফলে মোস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা এখন সর্বোচ্চ ৪১৬।

আরও পড়ুন

তবে মোস্তাফিজকে ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে আমিরের সামনে। আজ রাতেই ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবেন তিনি। একটি উইকেট পেলে বসবেন ফিজের পাশে। একাধিক উইকেট পেলে আবারো এককভাবে শীর্ষস্থান দখল করবেন। পিএসএলে নিজের গত দুই ম্যাচে অবশ্য একটি করে উইকেট পেয়েছেন পাকিস্তানি এই পেসার।

তালিকার শীর্ষ দুইয়ে যখন ইঁদুর-বিড়াল খেলা চলছে, তখন তৃতীয় স্থান দখল করে রেখেছেন আরেক পাকিস্তানি ওয়াহাব রিয়াজ। সাবেক এই পেসারের উইকেট আছে ৪১৩টি, দীর্ঘদিন ছিলেন তালিকার শীর্ষে। সার্বিকভাবে পেসারদের মধ্যে মোস্তাফিজের চেয়ে বেশি উইকেট আছে ক্রিস জর্ডান, আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোর।

এর মধ্যে জর্ডান ৪৪৬, রাসেল ৫০৮ ও ব্রাভো ৬৩১ উইকেটের মালিক। সার্বিকভাবে মুস্তাফিজ আছেন তালিকার ৯ নম্বরে। যেখানে ৫০৭ উইকেট নিয়ে ৬ নম্বরে আছেন সাকিব আল হাসান।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
চার বছরেই বিশ্বরেকর্ড গড়ল এলেনা
খেলোয়াড় বিক্রিতে চেলসির বিশ্বরেকর্ড
শচীন-পন্টিংকে ছাড়িয়ে রুটের বিশ্বরেকর্ড